দৃশ্যকল্প-২ এ উল্লিখিত তিন বান্ধবী শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুসারে যথাক্রমে এডোমরফিক, একটোমরফিক ও মেসোমরফিক প্রকৃতির ।
এনডোমরফিক ব্যক্তিরা তুলনামূলক বড় ও স্ফীত পেট, গোলগাল, মোটা এবং মেদবহুল দেহের অধিকারী হয়ে থাকে। এরা মিশুক, আরামপ্রিয়, বন্ধুভাবাপন্ন, পরনির্ভরশীল এবং ভোজনপ্রিয়। উদ্দীপকে দেখা যায়, মারিয়া দেখতে খাটো, গোলগাল ও মিশুক প্রকৃতির। অর্থাৎ তার মধ্যে শেলডনের এনডোমরফিক ব্যক্তিত্ব পরিলক্ষিত হয় ।
এটোমরফিক ব্যক্তিরা লম্বা, হালকা-পাতলা ক্ষীণকায় দেহের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা অন্তর্মুখী ও আত্মকেন্দ্রিক প্রকৃতির হয়ে থাকে এবং এরা নির্জনতা পছন্দ করে। উদ্দীপকে নাদিয়া লম্বা, হালকা-পাতলা গড়নের এবং নির্জনতাপ্রিয় । অর্থাৎ সে এটোমরফিক ব্যক্তিত্বের অধিকারী।
মেসোমরফিক ব্যক্তিরা সুগঠিত পেশিবহুল, চওড়া কাঁধ ও সুঠাম দৈহিক গঠনের অধিকারী হয়ে থাকে। এই শ্রেণির ব্যক্তিরা খেলোয়াড়সুলভ মনোভাব, দুঃসাহসিক কর্মকাণ্ড ও শারীরিক তেজোদীপ্ততায় অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়- এমন প্রকৃতির হয়ে থাকে। উদ্দীপকের সামিয়া সুঠাম দেহের অধিকারী। অর্থাৎ সে মেসোমরফিক ব্যক্তিত্বের অধিকারী ।