জনির ব্যক্তিত্ব পরিমাপে রোশাক কালির ছাপ অভীক্ষা ও সাক্ষাৎকার কৌশল ব্যবহার করা হয়েছে।
রোশাক অভীক্ষার ১০টি কালির ছাপের মধ্যে ৫টি কালো ও ধূসর বর্ণের, ২টি কালো ও লাল বর্ণের এবং বাকি ৩টি অন্যান্য বর্ণের। কার্ডগুলো ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দ্বারা চিহ্নিত। কার্ডগুলোর কালির ছাপ প্রকৃতপক্ষে অর্থহীন। এ পদ্ধতিতে ব্যক্তিত্ব পরিমাপ করার জন্য ব্যক্তিকে এক একটি করে কার্ড দেখানো হয় এবং কার্ডে সে কী দেখছে তা বলতে বলা হয় । কার্যগুলো দেখার সময় ব্যক্তি যতক্ষণ খুশি এবং যেভাবে খুশি দেখতে পারে। প্রতিটি কার্ড দেখা শেষ হলে ব্যক্তির উত্তর হুবহু লিখে রাখা হয়। পরীক্ষক পরীক্ষণপাত্রের বর্ণনা থেকে তার মানসিক সংগঠন কী প্রকার, তার মধ্যে আবেগ বা প্রেরণার আধিক্য আছে কিনা, কিংবা তার আবেগ স্বতঃস্ফূর্ত ও সাবলীলভাবে প্রকাশ করে কিনা, তার চিন্তাধারার পদ্ধতি বিমূর্ত না মূর্ত, তার মনোভাব, ইচ্ছা প্রভৃতি সম্পর্কে ধারণা করেন এবং এগুলোর মাধ্যমে তার ব্যক্তিত্বের স্বরূপ উদঘাটন করেন । সুতরাং বলা যায়, জনির ক্ষেত্রে রোশাক কালির ছাপ অভীক্ষাটি প্রয়োগ করা হয়েছে ।
আবার শিক্ষক জনিকে তার সামনাসামনি বসিয়ে অনেকক্ষণ কথা বলেন, বিভিন্ন ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান। এটি সাক্ষাৎকার পদ্ধতিকে নির্দেশ করে। ব্যক্তিত্বের মূল্যায়নের জন্য সাক্ষাতকার পদ্ধতি বহুলাংশে ব্যবহৃত হয়ে থাকে। এ পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণকারী ও প্রদানকারী সামনাসামনি আসেন এবং প্রত্যক্ষ কথোপথনের মাধ্যমে সাক্ষাৎকার প্রদানকারীর ব্যক্তিত্ব মূল্যায়ন করা হয়। এ ধরনের আলাপ আলোচনার মাধ্যমে ব্যক্তির ইচ্ছা, অনিচ্ছা, আশা, আকাঙ্খা, আগ্রহ, অনুভূতি, মনোভাব প্রভৃতি সম্পর্কে সাক্ষাৎকার গ্রহণকারী মোটামুটি একটি ধারণা গঠনের চেষ্টা করেন ।
সুতরাং বলা যায়, জনির ব্যক্তিত্ব পরিমাপে রোশাক কালির ছাপ অভীক্ষা ও সাক্ষাতকার পদ্ধতি ব্যবহৃত হয়েছে যারা সম্পূর্ণ ভিন্নধর্মী।