ফল প্রক্রিয়াজাতকরণে রুপমের মা'র উদ্যোগটি মূল্যায়ন কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফল প্রক্রিয়াজাতকরণে রুপমের মা'র উদ্যোগটি হলো আমের আচার তৈরি । নিচে উদ্যোগটি মূল্যায়ন করা হলো : আম একটি মৌসুমি ফল। আমের মৌসুমে এদেশে প্রচুর আম উৎপাদিত হয়। আমাদের দেশের প্রায় বাড়িতেই আম গাছ আছে। আম পচনশীল হওয়ায় দ্রুতই নষ্ট হয়ে যায়। এ কারণে মৌসুমে আমের দাম কম থাকলেও অমৌসুমে দাম অনেক বেড়ে যায়। এ অবস্থায় যথাযথ সংরক্ষণ কৌশল অবলম্বন করে অমৌসুমেও আমের স্বাদ পাওয়া সম্ভব। আম সংরক্ষণের একটি কৌশল হলো আচার তৈরি করা। আচার তৈরির মাধ্যমে দীর্ঘদিন আম সংরক্ষণ করে রাখা যায়। ছোট ছেলে-মেয়েরা আমের আচার খুব পছন্দ করে। এ কারণে তারা বাজার থেকে অস্বাস্থ্যকর আমের আচার কিনে খায়। এ আচার খেলে নানা ধরনের পেটের সমস্যা হতে পারে। এ অবস্থায় আমের মৌসুমে যদি বাড়িতেই আচার তৈরি করা যায় তবে আর বাজারের আচার কিনে খেতে হবে না । সুতরাং উপরের আলোচনা হতে দেখা যায় যে, ফল প্রক্রিয়াজাতকরণে রুপমের মা'র উদ্যোগটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত, সাশ্রয়ী ও উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
ফল প্রক্রিয়াজাতকরণে রুপমের মা'র উদ্যোগটি মূল্যায়ন কর ।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
