উদ্দীপকে কুল গাছের বংশবিস্তার পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে কুল গাছের বংশবিস্তার পদ্ধতিটি হলো অঙ্গজ পদ্ধতি। কুল গাছের বংশবিস্তার দু'ভাবে করা যায়। বীজ থেকে এবং কলম তৈরি করে। তবে বংশবিস্তারের জন্য কলমের চারা উত্তম কারণ। এতে বংশগত গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তালি, রিং কিংবা টি-বাডিং এর মাধ্যমে কলমের চারা তৈরি করা যায়। তবে কুলের ক্ষেত্রে তালি বাডিং-ই তুলনামূলকভাবে সহজ ও বহুল ব্যবহৃত পদ্ধতি। এ পদ্ধতিতে আদিজোড় বা স্টক গাছের শাখা হতে ১ সে.মি. আকারের আয়তাকার করে বাকল তুলে ফেলতে হয়। এবার কাঙ্ক্ষিত গাছের (উপজোড়) কুঁড়ির চারপাশ থেকে একই আকারের বাকল একইভাবে কেটে এনে আদিজোড়ের কর্তিত স্থানে বসিয়ে দিতে হয়। এরপর পলিথিনের টেপ দিয়ে বসানো বাকলটিকে পেঁচিয়ে বেঁধে দিতে হয়। যাতে উপজোড়ের বাকলটি আদিজোড়ের সাথে মিশে যায়। খেয়াল রাখতে হবে বাকল পেঁচিয়ে বাঁধার সময় কুঁড়ির স্থানটি যেন খোলা থাকে। কলমের স্থানটি বায়ুরোধী করার জন্য মোম ব্যবহার করা যায়। প্রায় তিন সপ্তাহের মধ্যে কুঁড়িটি উন্মুক্ত হয়ে বৃদ্ধি পেলে পলিথিন টেপ কেটে সরিয়ে ফেলতে হয়। এমনকি কলম করা আদিজোড়ের ডালে কোনো কুশি গজালে তা অবশ্যই ভেঙে দিতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে কুল গাছের বংশবিস্তার পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
