উদ্দীপকে উল্লেখিত ফলটি হলো পেয়ারা। ফলটিকে গরিবের আপেল বলা হয় এবং এটি ভিটামিন 'সি' এর ভালো উৎস। ফলটি সম্পর্কে শেষোক্ত উক্তিটি হলো “বাংলাদেশের সর্বত্রই এর চাষ হয় এবং দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে। নিম্নে শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ করা হলো-
বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ারা একটি গুরুত্বপূর্ণ ফল। কারণ পেয়ারা খুবই সুস্বাদু। পেয়ারাতে প্রচুর ভিটামিন সি, আয়রন ইত্যাদি থাকে। তাই বাংলাদেশে পেয়ারার চাহিদা অনেক। তাছাড়া পেয়ারার বিভিন্ন উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে যার ফলন অনেক বেশি, স্বাদ ও পুষ্টিগুণও বেশি। তাই এসকল জাতের পেয়ারা চাষে লাভও বেশি। আবার পেয়ারার বাজারমূল্য অনেক বেশি কিন্তু উৎপাদন খরচ অনেক কম। তাই পেয়ারা চাষে অল্প ব্যয়ে, অল্প জায়গায় অনেক লাভ করা সম্ভব। বর্তমানে প্রায় সারাবছরই পেয়ারা পাওয়া যায় বলে পেয়ারা চাষের মাধ্যমে সারাবছরই লাভবান হওয়া সম্ভব। এছাড়া বাংলাদেশের আবহাওয়া পেয়ারা চাষের জন্য খুবই ভালো। এ সকল কারণে বাংলাদেশে পেয়ারার চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
উপরের আলোচনা হতে বুঝা যায় যে, শেষোক্ত উক্তিটি যথাযথ ।