উদ্দীপকে উল্লেখিত রুপমের মা কাঁচা আম প্রক্রিয়াজাত করে সংরক্ষণ করে অর্থাৎ তিনি আমের আচার তৈরি করেন। নিচে রুপমের মা যেভাবে আমের আচার তৈরি করবেন তা ব্যাখ্যা করা হলো- ১. প্রথমে কাঁচা আম ধুয়ে লম্বা ফালি করে কেটে আঁটি বাদ দিয়ে লবণ মাখিয়ে ২৪ ঘণ্টা রাখতে হবে।
২. এরপর লবণ দিয়ে ধুয়ে ফেলে কাটা আমগুলো রোদে শুকিয়ে নিতে হবে।
৩. এবার শুকনা মরিচ, রসুন, সরিষা বীজ ও গরম মসলা গুঁড়া করে নিতে হবে ।
৪. এরপর পাত্রে ধোঁয়া উঠা পর্যন্ত তেল গরম করে তাতে গুঁড়া করা মসলা ঢেলে দিতে হবে।
৫. তারপর তাতে আস্তে আস্তে ফালি করা কাঁচা মরিচ, আমের টুকরা ও সিরকা যোগ করতে হবে। লক্ষ রাখতে হবে যাতে সমস্ত আমের ফালি তেলের মধ্যে ডুবে যায় ।
৬. শেষ পর্যায়ে চিনি যোগ করতে হবে।
৭. যখন আচারের গন্ধ বের হবে তখন চুলা থেকে পাত্র নামিয়ে নিতে হবে ।
৮. এবার আমসহ মিশ্রণ ঠাণ্ডা করে বায়ুরোধী বোতলে ভরে রাখতে হবে । ৯. সংরক্ষণ গুণ ভালো রাখার জন্য বোতল মাঝে মাঝে রৌদ্রে দিতে হয় । ১০. সবশেষে বোতলে লেবেল লাগিয়ে শুষ্ক ও ঠাণ্ডা জায়গায় সংরক্ষণ
করতে হবে ।