ছকে উল্লিখিত চিনি উৎপাদনকারী ফসলটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ছকে চিনি উৎপাদনকারী ফসলটি হলো আখ। নিচে আখের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- ১. আখ অন্যতম অর্থকরী ফসল এবং বিশ্বে মোট চিনি উৎপাদনের দিক থেকে আখের অবস্থান সবার উপরে। ২. চিনি ও গুড় উৎপাদনের প্রধান উৎস হচ্ছে আখ। ৩. আখ হতে উৎপন্ন চিনি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। ৪. আখের ছোবড়া, কাগজ, কৃত্রিম রেশম, ফাইবার বোর্ড, জ্বালানি ইত্যাদি কাজে লাগানো যায়। ৫. চিটাগুড় পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ৬. প্রেসমাড বা ফিল্টার মাড জৈব সার হিসেবে ও মোম তৈরিতে ব্যবহৃত হয়। ৭. আখের ছোবড়া পোড়ানো ছাইয়ে ৮% পটাশ থাকে যা জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। ৮. আখের রস থেকে চিনি উৎপাদন করার পর প্রায় ২.৫%-৪% মোলাসেস পাওয়া যায়। মোলাসেস থেকে বিউটিনাস, এসিটোন, গ্লিসারিন, এসিটিক এসিড, অ্যালকোহল তৈরি করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
ছকে উল্লিখিত চিনি উৎপাদনকারী ফসলটির গুরুত্ব ব্যাখ্যা কর।
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
