উদ্দীপকের ফসলটির অর্থনৈতিক চাহিদা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সানোয়ারের বিনাশাইল জাতের দানা জাতীয় ফসলটি হলো ধান। নিচে ধানের অর্থনৈতিক চাহিদা বিশ্লেষণ করা হলো-ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। এদেশের মোট চাষযোগ্য জমির শতকরা ৮০ ভাগ জমিতে ধান চাষ হয়, সারা বছর আউশ, আমন ও বোরো মিলে মোট ধান উৎপাদিত হয় প্রায় ৩৪৮ লাখ মেট্রিক টন যা মোট খাদ্য শস্যের প্রায় ৮০%। আমাদের প্রধান খাদ্য ভাত হয় চাল থেকে এবং চাল আসে ধান থেকে। তাই ভাতের চাহিদা পূরণে ধানের গুরুত্ব অপরিসীম। এদেশের মোট কৃষিজীবীর শতকরা ৯০ ভাগ লোক ধান চাষের সাথে জড়িত। ধান ও চাল সংক্রান্ত ব্যবসা এবং উন্নতমানের সুগন্ধিসহ বিভিন্ন ধানের চাল বিদেশে রপ্তানির মাধ্যমে বহুলোকের কর্ম-সংস্থানের ব্যবস্থা হচ্ছে। দেশের খাদ্য চাহিদার ৯৫% পূরণের পাশাপাশি ধানের কুঁড়া থেকে ভোজ্য তেল তৈরি করা হচ্ছে যাতে ১০% তেল রয়েছে। এছাড়াও গোখাদ্য ও জ্বালানি ক্রয় বিক্রয়ে ধানের খড় ব্যবহৃত হচ্ছে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের ফসলটির অর্থনৈতিক চাহিদা বিশ্লেষণ কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
