উদ্দীপকের ছকে'?' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের '?' চিহ্নিত পদ্ধতিটি হলো এসটিপি বা রোপা পদ্ধতি।' নিচে এই পদ্ধতিটি ব্যাখ্যা করা হলো- এসটিপি (Spaced Transplanting) হলো আখ চাষের একটি উন্নত ও আধুনিক পদ্ধতি, যেখানে রোপা বা স্টকলেস পদ্ধতিতে চারা তৈরি ও রোপণ করা হয়। এ পদ্ধতিতে এক চোখবিশিষ্ট আখ খণ্ড পলিথিন ব্যাগে বা দুই চোখবিশিষ্ট আখ খণ্ড বীজতলায় লাগিয়ে চারা প্রস্তুত করা হয়। চারাগুলো ৪০ ৪৫ দিন বয়স বা চারটি পাতা হলে -জমিতে রোপণের উপযোগী হয়। চারা তৈরির সময় মূল আখের মাথা কেটে দেওয়া হয়, যাতে প্রতিটি গিরায় পার্শ্বকুঁড়ি গজায় এবং লম্বা হয়ে যাওয়ার আগেই গাছের পাতা ছেঁটে দেওয়া হয়। ৩০- ৪৫ দিন পর এসব চারা কেটে জমিতে রোপণ করা হয়, ফলে সমান দূরত্ব বজায় থাকে এবং উৎপাদন বৃদ্ধি পায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের ছকে'?' চিহ্নিত পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
