উদ্দীপকের ফলটির বংশবিস্তার পদ্ধতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফসলটিকে গরিবের আপেল বলা হয় এবং এটি ভিটামিন 'সি' এর ভালো উৎস। অর্থাৎ ফলটি হলো পেয়ারা। বীজের সাহায্যে পেয়ারা বংশবিস্তার করে থাকে। পেয়ারা পরপরাগায়িত ফসল হওয়ায় বীজ থেকে জন্মানো গাছের ফলে মাতৃগাছের গুণাগুণ হুবহু থাকে না। সেজন্য গুটি কলমের সাহায্যে পেয়ারার বংশবিস্তার করা যেতে পারে। গুটি কলম করার পদ্ধতি : গুটি কলম করার জন্য এক থেকে দেড় বছর বয়সের পেন্সিলের মতো মোটা একটি ডাল নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত ডালের অগ্রভাগ থেকে ৬০ সে. মি. নিচে ধারাল ছুরি গা দিয়ে ৪-৫ সে. মি. অংশের ছাল গোল করে তুলে নিতে হবে। তিনভাগ. দোআঁশ মাটির সাথে একভাগ পচা গোবর ভালোভাবে মিশিয়ে তৈরিকৃত পেস্ট দিয়ে ঐ ডালের ছালমুক্ত অংশসহ ৭ সে. মি. অংশ ভালোভাবে ঢেকে দিতে হবে। পেস্ট লাগানোর পর মোটা পলিথিন দিয়ে ভালো করে ডালের দুই মাথায় বেঁধে দিতে হবে। তিন-চার সপ্তাহের মধ্যে ছাল তোলা অংশে শিকড় গজালে মূল জমিতে লাগাতে হবে। [চিত্র]
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের ফলটির বংশবিস্তার পদ্ধতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
