উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফলটি হলো পেয়ারা। শেষোক্ত উক্তিটি হলো 'পেয়ারা গরিবের আপেল নামেও পরিচিত'। নিম্নে উক্তিটি বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের প্রেক্ষাপটে পেয়ারা একটি গুরুত্বপূর্ণ ফল। কারণ পেয়ারা, খুবই সুস্বাদু। তাই বাংলাদেশে পেয়ারার চাহিদা অনেক। আপেলের মতোই পেয়ারা ভিটামিন-এর একটি অন্যতম ভালো উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী। এছাড়া, এতে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন খনিজ উপাদান থাকে, যা সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। তাছাড়া পেয়ারার বিভিন্ন উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে যার ফলন অনেক বেশি, স্বাদ ও পুষ্টিগুণও বেশি। পেয়ারা কম খরচে পাওয়া যায় এবং গ্রামীণ জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠী আপেল এর খরচ বহন করতে না পারলেও আপেলের চেয়ে বেশি পুষ্টিগুণ সম্পন্ন পেয়ারা খেতে পারেন। ফলে পেয়ারাকে গরিবের আপেল বলা হয়। সুতরাং উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের শেষোক্ত উক্তিটি যথার্থ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত উক্তিটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভোলা সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
