ভালো ফলন পেতে শরীফকে কোন ধরনের আন্তঃপরিচর্যা করতে হরে-বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের শরীফ আখ চাষ করেন। ভালো ফলন পেতে শরীফকে যে ধরনের আন্ত:পরিচর্যা করতে হবে নিম্নে তা বর্ণনা করা হলো- ১. শূন্যস্থান পূরণ: আখের চারা না গজালে যেখানে চারা বা বীজ খন্ড রোপণ করেন। ২. আগাছা দমন আখের জমিতে আগাছা হওয়ার সাথে সাথে আগাছা দমন করেন। ৩. মাটি আলগীকরণ: মাটির আর্দ্রতা সংরক্ষণ ও গাছ যাতে পুষ্টি গ্রহণ করতে পারে এজন্য আখ গাছের গোড়ায় মাটি চাপ ধরলে কোদাল বা খুরপি দিয়ে মাটি আলগা করে দেন। ৪. গাছের গোড়ায় মাটি দেওয়া আখের গাছের গোড়ার মাটি সরে গেলে মাটি তুলে উঁচু করে দেন। ৫. কুশি নিয়ন্ত্রণ: প্রতিটি চারা গোড়া থেকে ৬-৭টির বেশি কুশি হলে তা কেটে দেন। ৬. শুকনা পাতা পরিষ্কার করা: আখ যাতে দ্রুত বড় হয় এবং রোগ প্রতিরোধ হয় সেজন্য আখ গাছের গোড়ার ও জমিতে পড়ে থাকা মরা ও শুকনা পাতা কেটে পরিষ্কার করে দেন। ৭. আখ বেঁধে দেওয়া গাছ বড় হলে যাতে আখ গাছ হেলে না পড়ে এবং মোটা ও সোজা হয় সেজন্য ৮-১০টি আখ একত্র করে বেঁধে দেন। এতে তার আখে চিনির পরিমাণ বাড়ে। ৮. ঠেস দেওয়া: আখের ঝাড় হেলে পড়লে বাঁশ বা অন্য কোনো কিছু দিয়ে ঠেস দেন। সুতরাং ভালো ফলন পেতে হলে শরীফকে উপরোক্ত পরিচর্যাগুলো করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
ভালো ফলন পেতে শরীফকে কোন ধরনের আন্তঃপরিচর্যা করতে হরে-বর্ণনা কর।
উদ্দীপক
কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
