B চিহ্নিত পদ্ধতিতে কুলের বংশবিস্তার বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের B হলো কলম তৈরি করে কুলের বংশবিস্তার পদ্ধতি। নিম্নে এই পদ্ধতিটি বর্ণনা করা হলো- ২ ভাবে কলম তৈরি করে কুলের বংশবিস্তার করা হয়। ১. কুঁড়ি সংযোজন: T-বাডিং, বলয়; তালি ইত্যাদি চোখ কলমের মাধ্যমে করা যায়। মার্চ-এপ্রিল মাসে গাছ ছাঁটাই করে দিলে নতুন শাখা বের হবে জুন-আগস্টে। এ সময় উন্নত জাতের চোখ বা কুঁড়ি নতুন শাখায় সংযোজন করতে হবে। ২- ৩ মাসের মধ্যে জোড়া লেগে কুশি গজাবে। ২. জোড় কলম: ক্লেফট গ্রাফটিং পদ্ধতিতে কুলের চারা উৎপাদন করা যায়। এক থেকে দেড় বছর বয়সের অনুন্নতজাতের বীজের চারার শীর্ষভাগ কেটে দিতে হবে। কাটা স্থানে লম্বালম্বিভাবে কাণ্ডের মাঝখানে ২- ৫ সে. মি. গভীর করে কাটতে হবে। কাটাস্থানে উন্নত জাতের কুলের ডাল তেড়চা করে কেটে চারাগাছের কাটা অংশের ভেতর ঢুকিয়ে দিয়ে বেঁধে দিতে হবে। এরপর ২ – ৩ মাসের মধ্যে জোড়া লেগে নতুন কুশি গজাবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
B চিহ্নিত পদ্ধতিতে কুলের বংশবিস্তার বর্ণনা কর।
উদ্দীপক

কুমিল্লা সরকারি কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
