চিত্রের পোকাসহ উক্ত ফসলের অন্যান্য পোকামাকড় দমনের জন্য একটি ব্যবস্থাপত্র তৈরি করো।
উত্তর: উদ্দীপকে চিত্রের পোকাটি হলো পাটের বিছাপোকা। বিছাপোকা- ছাড়াও পাটে উড়চুঙ্গা পোকা, ঘোড়া পোকা, চেলে পোকা, মাকড় পোকা ইত্যাদির আক্রমণ দেখা যায়। পাটের উক্ত পোকাসমূহ দমনের জন্য নিচে একটি ব্যবস্থাপত্র তৈরি করা হলো- i. বিছাপোকা দমনে ডিমের গাদাসহ পাতা তুলে ধ্বংস করতে হবে। কীড়াগুলোকে পাতাসহ তুলে পায়ে পিষে কিংবা কেরোসিন মিশ্রিত পানিতে ডুবিয়ে মারতে হবে। আক্রান্ত ক্ষেত থেকে পোকা অন্য ক্ষেতে যাতে না যেতে পারে সেজন্য ক্ষেতের চারদিকের নালায় কেরোসিন মিশ্রিত পানি ঢালা যেতে পারে । ii. উড়চুঙ্গা পোকা দমনে উড়চুঙ্গার গর্তে কীটনাশক ওষুধ ও বিষটোপ প্রয়োগের ব্যবস্থা করতে হবে ও পানি সেচের ব্যবস্থা করতে হবে। আক্রান্ত জমিতে স্বাভাবিক পরিমাণের চেয়ে বেশি বীজ বপন করতে হবে। জমি তৈরির সময় একর প্রতি ১.৮ কেজি হেপ্টাক্লোর মাটির সাথে মিশিয়ে চাষ দিতে হবে। iii. কেরোসিন ভেজা দড়ি গাছের উপর দিয়ে টেনে নিয়ে এবং পাট ক্ষেতে পাখি বসার জন্য গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে দিয়ে ঘোড়া পোকার আক্রমণ কমিয়ে আনা যাবে। ডায়াজিনন ৬০% তরল অথবা ইকালাক্স ২৫% তরল প্রতি ১২ লিটার পানিতে ৩-৪ চা চামচ ওষুধ মিশিয়ে ছিটাতে হবে। iv. চেলে পোকা দমনে পাট চাষের পূর্বে ও পরে আশেপাশের সকল জমির আগাছা পরিষ্কার করতে হবে। আক্রান্ত গাছ তুলে ধ্বংস করতে হবে। ১২ লিটার পানিতে ৫০% তরল মেটাসিসটক্স অথবা ৮৫% বাইডিম পরিমাণমতো স্প্রে করতে হবে। v. মাকড় পোকা দমনে ১ : ২ অনুপাতে চুন ও গন্ধক পানির সাথে অথবা ২ : ৫ অনুপাতে নিমপাতার রস ও পানি মিশিয়ে আক্রান্ত জমিতে ছিটিয়ে দিতে হবে। সুতরাং, উপরে বর্ণিত ব্যবস্থাপত্র গ্রহণ করে পাটের ক্ষতিকর পোকামাকড়সমূহ দমন করা যাবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
চিত্রের পোকাসহ উক্ত ফসলের অন্যান্য পোকামাকড় দমনের জন্য একটি ব্যবস্…
উদ্দীপক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
