দবির উদ্দীনের ক্ষেতে আখের রোগটির কারণ, লক্ষণ ও প্রতিকার লেখো।
উত্তর: উদ্দীপকের রোগটি হলো আখের লাল পচা রোগ। এই রোগের কারণ হলো Colletotrickhum falcatum নামক ছত্রাক। নিচে রোগটির লক্ষণ ও প্রতিকার দেওয়া হলো- উদ্দীপকে উল্লিখিত জহির উদ্দীনের ক্ষেতের আখের রোগটি হলো লাল পচা রোগ। লক্ষণ: এ রোগে আখের কান্ড পচে যায়। আখের পাতাগুলো হলদে হয়ে যায়। পরে আস্তে আস্তে আখ শুকিয়ে যায়। আক্রান্ত আখের কাণ্ডকে লম্বালম্বিভাবে চিড়লে ভেতরের কোষগুলো পচে ফ্যাকাসে লাল রং দেখায় এবং আড়াআড়িভাবে ছোট ছোট সাদা অংশ দ্বারা ভাগ হয়ে যায়। কুঁশি আক্রান্ত হলে কুঁশির মড়ক দেখা দেয়। পাতা আক্রান্ত হলে পাতার উপরিভাগে প্রথমে ছোট ছোট অসংখ্য লাল দাগের সৃষ্টি হয় যা পরে পুরো পাতাকে ছেয়ে ফেলে। প্রতিকার: এ রোগের প্রতিকারে রোগ সহিষ্ণু জাতের আখের চাষ করতে হবে। শোধন করা বীজ ব্যবহার করতে হবে। ব্যাভিস্টিন ৫০ ডব্লিউপি ১ গ্রাম ১ লিটার পানিতে মিশ্রিত করে স্প্রে করতে হবে। রোগমুক্ত বীজ রোপণ করতে হবে। আক্রান্ত জমিতে মুড়ি আখের চাষ বন্ধ করতে হবে। পানি দাঁড়ায় নাঁ এমন উঁচু'জমি চাষের জন্য নির্বাচন করতে হবে। রোপণের পূর্বে বীজখণ্ড এগালস দিয়ে শোধন করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
দবির উদ্দীনের ক্ষেতে আখের রোগটির কারণ, লক্ষণ ও প্রতিকার লেখো।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
