চিত্র 'B [গণিত] এর চাষ পদ্ধতিটি প্রচলিত চাষ পদ্ধতি থেকে মৌলিকভাবে ভিন্ন'-বিশ্লেষণ কর।
উত্তর: চিত্র- 'B [গণিত] আখ রোপণের প্রচলিত পদ্ধতি চিত্র-৪ এর চাষ পদ্ধতিটি হলো রোপা বা স্টকলস পদ্ধতি। রোপা বা স্টকলেস পদ্ধতিতে আখ চাষকে এসটিপি পদ্ধতি বলে, যা আখের সবচেয়ে আধুনিক বা উন্নত পদ্ধতি। এই পদ্ধতিতে এক চোখ বিশিষ্ট আখখন্ড পলিথিন ব্যাগে কিংবা দু'চোখ বিশিষ্ট আখখণ্ড বীজতলায় লাগিয়ে চারা তৈরি করা হয়ে থাকে। বীজ রোপণ বা বপনের পূর্বে ব্যাভিস্টিন, এরাটন নামক ছত্রাকনাশক দ্বারা শোধন করায় রোগবালাই মুক্ত থাকে। আখের বীজ রোপণের পূর্বে বীজ শোধন করলে আখে বিভিন্ন রকম পোকামাকড় যেমন- কান্ডের মাজরা পোকা, পিঙ্গল মাজরা পোকা, ডগার মাজরা পোকা, উইপোকা ইত্যাদির আক্রমণ হ্রাস পায়। এছাড়াও সঠিকভাবে আখের আন্তঃপরিচর্যা করায় আখের মারাত্মক রোগসমূহের আক্রমণও কমে যায়। ফলে ছত্রাকনাশক কম লাগায় উৎপাদন ব্যয়ও কমে যায়। এছাড়াও এসটিপি পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করায় আখের উৎপাদন বৃদ্ধি পায়। সনাতন পদ্ধতিতে চারা উৎপাদন না করে আখখন্ড সরাসরি মাটিতে লাগানো হয়। এমনকি এগুলো শোধনও করা হয় না। প্রয়োজনীয় ব্যবস্থাপনা না নেওয়ায় অধিক ফলন হয় না। পরিশেষে বলা যায়, স্টকলেস পদ্ধতিতে চাষ করায় রোগ ও পোকা দ্বারা আখ আক্রান্ত না হওয়ায় সনাতন পদ্ধতির চেয়ে আখের ফলন বেশি হয়। তাই স্টকলেস পদ্ধতিটি প্রচলিত চাষ পদ্ধতি থেকে মৌলিকভাবে ভিন্ন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
চিত্র 'B এর চাষ পদ্ধতিটি প্রচলিত চাষ পদ্ধতি থেকে মৌলিকভাবে ভিন্ন'-…
উদ্দীপক
চিত্র: A চিত্র: Bরংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
