হাফিজের তুলার জমিতে যে পোকা আক্রমণ করেছে তার লক্ষণ এবং দমন ব্যবস্থা ব্যাখ্যা কর।
উত্তর: হাফিজের তুলার জমিতে যে পোকার আক্রমণ হয়েছে সেটি হচ্ছে তুলার জাবপোকা বা এফিড। নিচে এর লক্ষণ ও দমন ব্যবস্থা ব্যাখ্যা করা হলো- তুলার এফিড পোকা পাতা, ডগা ও কচি বোলের রস চুষে খায়। উদ্দীপকে হাফিজের তুলার জমিতে পোকাটি যেহেতু বোল ধরার পর দেখা যায় সেহেতু পোকাটি জাবপোকা বা এফিড। এফিড পোকার লক্ষণ ও দমন ব্যবস্থা- লক্ষণ : ১. ফসলের বৃদ্ধির যেকোনো পর্যায়ে এ পোকার আক্রমণ হতে পারে। এ পোকা কাণ্ড ও পাতার রস চুষে খায়। এ কারণে পাতা কুঁকড়ে যায় ও বৃদ্ধি বন্ধ হয়ে হয়। ২. এ পোকা কচি বোলের রস চুষে খায়। ৩. এর আক্রমণ বেশি হলে শুটি মোল্ড ছত্রাকের আক্রমণ ঘটে এবং গাছ দুর্বল হয়ে পড়ে। দমন ব্যবস্থা : ১. প্রাথমিক অবস্থায় হাত দিয়ে পিশে পোকা মেরে ফেলতে হবে। ২. ডিটারজেন্ট পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। ৩. প্রতি গাছে ৫০টির বেশি পোকার আক্রমণ হলে গেইন ২০ এমএল বা সাইপারফস ৫৫ ইসি ২ মি.লি./লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
হাফিজের তুলার জমিতে যে পোকা আক্রমণ করেছে তার লক্ষণ এবং দমন ব্যবস্থা…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
