বাংলাদেশের প্রেক্ষাপটে পোকাটির ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পোকাটি হলো ধানের পামরী পোকা । বাংলাদেশের প্রেক্ষাপটে পামরী পোকার ক্ষতিকর প্রভাব নিচে বিশ্লেষণ করা হলো- বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং ধান হলো প্রধান খাদ্য শস্য। দেশের মোট আবাদি জমির প্রায় ৭০-৮০ ভাগ ফসলি জমিতে ধান চাষ হয়। ধান থেকে চাল, চাল থেকে ভাত হয় যা আমাদের প্রধান খাদ্য। দেশের মানুষের চালের চাহিদা পূরণ করে অতিরিক্ত চাল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধান চাষ অনেক লাভজনক। কারণ বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু ধান চাষের জন্য উপযোগী। কিন্তু প্রতিবছর সিংহভাগ ধান ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন ক্ষতিকারক পোকার আক্রমণে। ধানের ক্ষতিকর পোকার মধ্যে রয়েছে মাজরা পোকা, পামরী পোকা, বাদামি ঘাস ফড়িং, চুঙ্গি পোকা ইত্যাদি। পামরী পোকা তার মধ্যে অন্যতম। পামরী পোকার কীড়া ধানের পাতার ভিতর ছিদ্র করে এবং পূর্ণ বয়স্ক পোকা পাতার সবুজ অংশ কুড়ে কুড়ে খায়। এভাবে খাওয়ার ফলে পাতা সাদা দেখা যায়। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আমন ধানের জমিতে প্রায়শই পামরী পোকার আক্রমণ দেখা যায়। এই পোকা আক্রমণের ফলে ধানের ফলন একেবারে কমে যায়। কৃষকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হন ফলে দেশে খাদ্য সংকট সৃষ্টি হয় এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্থ হয়। উপরিউক্ত আলোচনা থেকে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের প্রেক্ষাপটে পামরী পোকার ক্ষতিকর প্রভাব অনেক।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে পোকাটির ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করো।
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
