সানোয়ার সুস্থ বীজ বাছাই করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সানোয়ার সুস্থ বীজ বাছাই করে বীজতলায় চারা উৎপাদন করে। উদ্ভিদের যে অংশ থেকে নতুন গাছের জন্ম হয় সেটাই বীজ। যেকোনো শস্যের অধিক ও লাভজনক ফলন পাওয়ার জন্য ভালো বীজের বিকল্প নেই। বীজ ফসলের অনেক রোগ ও পোকার বাহক। তাই ভালো বীজ ব্যবহার করলে রোগবালাইয়ের আক্রমণ কম হয় বলে উৎপাদন বৃদ্ধি পায়। ভালো বীজে অন্য ফসলের বীজ মিশ্রিত না থাকায় জাতের বিশুদ্ধতা রক্ষা পায় ও বীজ পণ্যের গুণগত মান বাড়ে। ভালো বীজে আগাছা, আবর্জনা, ময়লা ইত্যাদি না থাকার দরুন এ থেকে উৎপাদিত ফসল পরিপুষ্ট ও গুণগত মানসম্পন্ন হয়। বীজ রোগমুক্ত হওয়ায় উৎপাদন খরচ কমে যায় এবং মুনাফা বৃদ্ধি পায়। উপরের আলোচনা হতে বুঝা যায় যে, অধিক ও লাভজনক ফসল পাওয়ার লক্ষ্যে উদ্দীপকে সানোয়ার সুস্থ বীজ বাছাই করেছিলেন।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
সানোয়ার সুস্থ বীজ বাছাই করেছিলেন কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
