হেলা এবং সাবিনার গৃহীত উদ্যোগটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উত্তর: পেয়ারা একটি পচনশীল ফল । প্রতি বছর মৌসুমে এ দেশে প্রচুর পেয়ারা উৎপাদন হয়। সঠিক সংরক্ষণ কৌশল অবলম্বন না করায় প্রতি বছর উৎপাদিত এই পেয়ারার বিশাল একটি অংশ নষ্ট হয়ে যায়। একইভাবে আমাদের দেশে উৎপাদিত অন্যান্য ফলগুলোও সঠিক সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় । এক সমীক্ষায় দেখা গেছে। আমাদের দেশের উৎপাদিত ফলের মোট উৎপাদনের শতকরা ২৫-৪০ ভাগ অপচয় কিংবা বিনষ্ট হয়। কিন্তু এসব ফল দিয়ে আমরা আচার, জেলি, জ্যাম ইত্যাদি তৈরি করতে পারি। এসব দ্রব্য তৈরি করতে একদিকে যেমন কারিগরি জ্ঞান বা যন্ত্রের প্রয়োজন হয় না; অন্যদিকে পুঁজিও কম লাগে। কৃষকরা গ্রামীণ পরিবেশে বা ঘরে বসে এসব তৈরি করতে পারে। আবার এসব দ্রব্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানায় নিয়োজিত হতে পারে। ফলে একদিকে যেমন বেকার সমস্যা দূর হবে অন্যদিকে খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে ভাতের উপর চাপ কমিয়ে খাদ্যাভ্যাস ও পুষ্টির চাহিদার এক বিরাট অংশ পূরণ হবে। এছাড়া প্রক্রিয়াজাতকৃত দ্রব্যাদি বিদেশে রপ্তানির মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে । উদ্দীপকে রাহেলা এবং সাবিনা পেয়ারা প্রক্রিয়াজাত করে সংরক্ষণের উদ্যোগ ন্যায়। এর মাধ্যমে তারা একদিকে পেয়ারার পচন রোধ করতে পারবে, অন্যদিকে মৌসুম শেষে তা বিক্রি করে লাভবান হতে পারবে। তাই বলা যায়, তাদের এ উদ্যোগ অত্যন্ত যথার্থ ও সময়োপযোগী ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
হেলা এবং সাবিনার গৃহীত উদ্যোগটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর ।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
