উদ্দীপকে উল্লিখিত পেয়ারার রোগ দমনে করণীয় পদক্ষেপ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত পেয়ারার রোগের কারণে ফলের গায়ে ছোট কালো দাগ পড়ে এবং ফল ফেটে যায় ও পচে যায় অর্থাৎ রোগটি হলো এ্যানথ্রাকনোজ। নিম্নে এ্যানথ্রাকনোজ রোগ দমনে করণীয় পদক্ষেপ বিশ্লেষণ করা হলো- ১. এ্যানথ্রাকনোজ আক্রান্ত গাছের নিচে ঝরে পড়া পাতা ও ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে । ২. আক্রান্ত পাতা, ফল, ডগা ছাঁটাই করে ধ্বংস করতে হবে। ৩. গাছে ফল মার্বেল সাইজ হওয়ার পর থেকে রোভরাল বা একরোবেট এমজেড প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা টিল্ট ২৫০ ইসি বা কোগার ২৮ এসসি বা নাভারা বা কারিশমা প্রতি লিটার পানিতে ০.৫ মি.লি. হারে মিশিয়ে ১৫ দিন অন্তর ৩-৪ বার ভালোভাবে স্প্রে করে এ রোগ দমন করা যায় । উপরিউক্ত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পেয়ারার এ্যানথ্রাকনোজ রোগ দমন করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পেয়ারার রোগ দমনে করণীয় পদক্ষেপ বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
