উদ্দীপকের ফসলদ্বয় বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফসলম্বয় হলো পার্ট ও তুলা। পাট ও তুলা বাংলাদেশের অর্থনীতিতে যে ধরনের ভূমিকা রাখে তা নিচে বিশ্লেষণ করা হলো-- পাট : পাট বাংলাদেশের প্রধান আঁশ জাতীয় অর্থকরী ফসল। পাটকে এদেশের সোনালি আঁশ বলা হয়। অতীতে এদেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮৪% উপার্জিত হতো পাট ও পাটজাত দ্রব্য থেকে। বর্তমানে দেশে ও বিদেশে প্রতিকূল অবস্থার পরিপ্রেক্ষিতেও বৈদেশিক মুদ্রার সিংহভাগই আসছে পাট ও পাটজাত দ্রব্য থেকে। পাট কাঁচা হিসেবে এবং পাট থেকে পণ্য তৈরি করে উভয়ভাবে রফতানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় পাটজাত দ্রব্য উৎপাদনের উপযোগী প্রায় ৮০ টির বেশি পাটকল রয়েছে। এদেশের কৃষকদের প্রায় ৭০% কৃষক পরিবার পাট চাষের সঙ্গে যুক্ত এবং মিলগুলোতে প্রায় ৩ লাখ শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী জড়িত। পাটগাছের সম্পূর্ণটাই বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। এছাড়াও পাট দিয়ে উন্নতমানের চটের বস্তা, দড়ি, ব্যাগ, কার্পেট, তোষক ইত্যাদি তৈরি করা হয়। বিভিন্ন দর্শনীয় বন্ধু এবং কুটির শিল্পের কাজও করা যায়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকের ফসলদ্বয় বাংলাদেশের অর্থনীতিতে কী ধরনের ভূমিকা রাখে? বিশ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
