উদ্দীপকে অপর অঙ্গজ উপায়ে পেয়ারার বংশবিস্তার পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অপর অঙ্গজ উপায়ে পেয়ারার বংশবিস্তারে পেন্সিলের মতো মোটা সুস্থ সবল ডাল ব্যবহার করা হয় অর্থাৎ পেয়ারার বংশবিস্তারের পদ্ধতিটি হলো গুটি কলম। নিম্নে গুটি কলম পদ্ধতির মাধ্যমে পেয়ারার বংশবিস্তার পদ্ধতি ব্যাখ্যা করা হলো : গুটি কলম করার পদ্ধতি : গুটি কলম করার জন্য এক থেকে দেড় বছর বয়সের পেন্সিলের মতো মোটা একটি ডাল নির্বাচন করতে হবে। এরপর নির্বাচিত ডালের অগ্রভাগ থেকে ৬০ সে. মি. নিচে ধারাল ছুরি দিয়ে ৪-৫ সে. মি. অংশের ছাল গোল করে তুলে নিতে হবে। তিনভাগ দোআঁশ মাটির সাথে একভাগ পচা গোবর ভালোভাবে মিশিয়ে তৈরিকৃত পেস্ট দিয়ে ঐ ডালের ছালমুক্ত অংশসহ ৭ সে. মি. অংশ ভালোভাবে ঢেকে দিতে হবে। পেস্ট লাগানোর পর মোটা পলিথিন দিয়ে ভালো করে ডালের দুই মাথায় বেঁধে দিতে হবে। তিন-চার সপ্তাহের মধ্যে ছাল তোলা অংশে শিকড় গজালে মূল জমিতে লাগাতে হবে । [চিত্র]
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে অপর অঙ্গজ উপায়ে পেয়ারার বংশবিস্তার পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
