মি. ফয়েজ আলী কীভাবে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিশিষ্ট ফুল ব্যবসায়ী মি. ফয়েজ আলী রজনীগন্ধা, গাঁদা, ডালিয়া, গোলাপসহ বিভিন্ন মৌসুমি ও বারোমাসি ফুল চাষ করেন। এছাড়াও তিনি ফুল চাষ এবং বংশবিস্তারের উপর প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে তার একটি গোলাপ গাছে তিন রঙের ফুল ফোটান। এক্ষেত্রে তিনি মূলত 'টি' চোখকলম পদ্ধতি অনুসরণ করে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগান। নিচে 'টি' চোখকলম পদ্ধতি বর্ণনা করা হলো- ঢাল বা 'টি' চোখকলম : এ কলম করার জন্য নির্বাচিত মাতৃগাছ থেকে ২-৩ সে.মি. লম্বা এবং ১-২ সে.মি. চওড়া চোখ ধারাল ছুরি দিয়ে কিছু কাঠসহ উঠিয়ে কেবল ছালসহ কুঁড়ি বা চোখ রেখে কাঠের অংশ সরিয়ে ফেলতে হয়। এবার কলম করার জন্য নির্বাচিত স্টক গাছের গোড়া থেকে ১০-২০ সে.মি. ওপরে অথবা সুবিধামতো স্থানে আড়াআড়িভাবে প্রায় [গণিত] সেমি লম্বা করে কাটা হলে 'T [গণিত] আকার ধারণ করে। এবার ওপর থেকে কাটা অংশের দুদিকে সাবধানে ছুরি দিয়ে ছাল প্রয়োজনমতো আলগা করে নির্বাচিত কুঁড়ি বা চোখটি সাবধানে ভিতরে ঢুকিয়ে দিতে হবে এবং কেবল কুঁড়ির মুখ খোলা রেখে পাতলা বা চিকন সুতলি দিয়ে বেঁধে দিতে হয়। এর ১০-১৫ দিন পর চোখ থেকে কুঁড়ি গজানো কুঁড়ির ১-২ সে.মি. উপরের স্টক ডালের অংশ কেটে ফেলা দরকার। লেবুজাতীয় ও গোলাপে এ পদ্ধতি খুব উপযোগী।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
মি. ফয়েজ আলী কীভাবে তার অর্জিত জ্ঞানকে কাজে লাগান? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
