উদ্ভিদ রোগতত্ত্ববিদের পরামর্শের আলোকে বোরাক মিয়ার কর্মকাণ্ড মূল্যায়ন কর ।
উত্তর: বোরাক মিয়া আখের লাল পচা রোগের কারণে ক্ষতিগ্রস্ত হলে উদ্ভিদ রোগতত্ত্ববিদ তাকে আখের জাত ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু পরামর্শ দেন। তার পরামর্শের আলোকে বোরাক মিয়ার কর্মকাণ্ড নিচে মূল্যায়ন করা হলো- প্রথমেই বোরাক মিয়া আখ চাষে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করেন । তারপর আখের বীজ শোধন করে রোগমুক্ত বীজ জমিতে রোপণ করেন। এমনকি তিনি তার উঁচু জমিতে আখ চাষ করেন যাতে করে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে না পারে। তিনি তার আখ চাষের জমি পরিষ্কার- পরিচ্ছন্ন এবং আগাছামুক্ত রাখেন। গাছের আন্তঃপরিচর্যা হিসেবে আখ গাছ থেকে মরা পাতা পরিষ্কার করেন এবং পুড়িয়ে ফেলেন যাতে পোকামাকড় কিংবা রোগজীবাণু আক্রমণ করতে না পারে। এছাড়াও তিনি ফসল তোলার পর আক্রান্ত গাছের গোড়া এবং গাছের যাবতীয় শুষ্ক পাতাও পুড়িয়ে ফেলেন। আখে যাতে সেকেন্ডারি আক্রমণ না হতে পারে এজন্য তিনি মুড়ি আখ চাষ থেকে বিরত থাকেন । আর এসব ফসলের জাত ও ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শ মোতাবেক আখ চাষ করে বোরাক মিয়া লাভবান হন । তাই বলা যায়, বোরাক মিয়ার এসব কর্মকাণ্ড যৌক্তিক এবং ফলপ্রসূ ছিল।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্ভিদ রোগতত্ত্ববিদের পরামর্শের আলোকে বোরাক মিয়ার কর্মকাণ্ড মূল্যা…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
