উদ্দীপকে উল্লিখিত ফলটির চারা উৎপাদন কৌশল বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফলটি হলো কুল। নিচে কুল গাছের চারা উৎপাদন কৌশল বর্ণনা করা হলো— কুল গাছের চারা উৎপাদন দু'ভাবে করা যায় : ১. বীজ হতে চারা তৈরি করে : বীজ ভেজা বালির ভেতর দেড় থেকে দুই মাস রেখে দিয়ে মাটিতে বা পলিব্যাগে বপন করলে তাড়াতাড়ি গজাবে । ২. কলম তৈরি করে : কুঁড়ি সংযোজন ও জোড় কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায় । কুঁড়ি সংযোজন : T-বাডিং, বলয়; তালি ইত্যাদি চোখ কলমের মাধ্যমে করা যায়। মার্চ-এপ্রিল মাসে গাছ ছাঁটাই করে দিলে নতুন শাখা বের হবে জুন-আগস্টে। এ সময় উন্নত জাতের চোখ বা কুঁড়ি নতুন শাখায় সংযোজন করতে হবে। ২ – ৩ মাসের মধ্যে জোড়া লেগে কুশি গজাবে । জোড় কলম : ক্লেফট গ্রাফটিং পদ্ধতিতে কুলের চারা উৎপাদন করা যায়। এক থেকে দেড় বছর বয়সের অনুন্নতজাতের বীজের * চারার শীর্ষভাগ কেটে দিতে হবে। কাটা স্থানে লম্বালম্বিভাবে কাণ্ডের মাঝখানে ২ – ৫ সে. মি. গভীর করে কাটতে হবে । কাটাস্থানে উন্নত জাতের কুলের ডাল তেড়চা করে কেটে চারাগাছের কাটা অংশের ভেতর ঢুকিয়ে দিয়ে বেঁধে দিতে হবে। এরপর ২ – ৩ মাসের মধ্যে জোড়া লেগে নতুন কুশি গজাবে । আর উল্লিখিত এসব পদ্ধতিতেই কুলগাছের চারা উৎপাদন করা হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ফলটির চারা উৎপাদন কৌশল বর্ণনা কর ।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
