উদ্দীপকে সবুজ মিয়ার কর্মকাণ্ডটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে সবুজ মিয়া তার বাগানে ডালিয়া, চন্দ্রমল্লিকাসহ অনেক ফুলের চাষ করেন এবং ফুল বিক্রি করে আর্থিক সফলতা অর্জন করেন। নিচে তার এ কর্মকান্ডটি মূল্যায়ন করা হলো ফুল স্নিগ্ধতা, সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। ফুল চাষ চিত্তবিনোদনের উত্তম মাধ্যম। এমনকি ফুল চাষ অত্যন্ত লাভজনক। বিভিন্ন উৎসব, আয়োজন, বিয়ে ইত্যাদিতে ফুল অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং বিভিন্ন রকম মালা, ডালা তৈরি হয়ে থাকে। ফুল দিয়ে বিভিন্ন রকম ঔষধ তৈরি করা হয়। তাছাড়া বিভিন্ন সুগন্ধি, পারফিউম, আতর তৈরি করে বিভিন্ন দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। অন্যদিকে বাংলাদেশের আবহাওয়া ফুল চাষের উপযোগী। ফুল চাষে অধিক ব্যয়ের প্রয়োজন হয় না এবং ফুলের পরিচর্যাও সহজ। ফুল কম পোকামাকড় ও রোগে আক্রান্ত হয়। ফলে বালাইনাশকের জন্য অধিক ব্যয়ের প্রয়োজন হয় না। তাই উৎপাদন খরচ কম হয়। এমনকি এক বিঘা জমিতে ধান বা পাট চাষ করে যতটা লাভ হয় তার থেকে অনেক গুণ বেশি লাভ হয় ফুল চাষে। এই ফুল চাষ করেই সবুজ মিয়া আর্থিক সফলতা অর্জন করেছেন। সবুজ মিয়ার সফলতায় উদ্বুদ্ধ হয়ে গ্রামের অন্যান্য কৃষকরা ফুল চাষে জড়িয়ে পড়েছেন। ফুল চাষের মাধ্যমে গ্রামের কৃষকরাও আর্থিক সচ্ছলতা অর্জন করতে পারবে। অতএব, উপর্যুক্ত আলোচনার নিরিখে একথা বলা যায়, উদ্দীপকের সবুজ মিয়ার কর্মকাণ্ডটি যথার্থ ও সঠিক ছিল।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
উদ্দীপকে সবুজ মিয়ার কর্মকাণ্ডটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
