বাংলাদেশের প্রেক্ষাপটে ফসলটি চাষ কেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রটি হলো তুলা গাছ। বাংলাদেশের প্রেক্ষাপটে তুলা চাষ খুবই গুরুত্বপূর্ণ । নিচে তা বিশ্লেষণ করা হলো- তুলা একটি গুরুত্বপূর্ণ আঁশ ফল। বাংলাদেশে তুলার গুরুত্ব অপরিসীম। কেননা দেশের সুতা ও কাপড়ের চাহিদার জন্য প্রয়োজনীয় তুলার প্রায় সবটাই আমদানি করতে হয়। দেশে কাঁচা তুলার চাহিদা-৪০ লক্ষ বেল। অথচ উৎপাদন হয় ১ লক্ষ ৪০ হাজার বেল। এদেশে সুতার স্পিনিং মিল ২৮০ ও কাপড়ের মিল ২৮০টি এবং পোশাক তৈরির কারখানা চালু আছে ৪৫০০টি। এ সকল কাপড়ের কলের কাঁচামাল হিসেবে প্রচুর তুলার দরকার যা আমদানিতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয়। তাই কাপড় তৈরির কাঁচামালের চাহিদা পূরণ করতে বাংলাদেশে তুলা চাষ করার গুরুত্ব অপরিসীম। তুলা চাষের মাধ্যমে দেশের বেকার ও দরিদ্র কৃষকরা আর্থিক সচ্ছলতা অর্জনে সক্ষম হবে। এ বিবেচনায় তুলা চাষ করা গুরুত্বপূর্ণ।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে ফসলটি চাষ কেন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
