চিত্র প্রদর্শিত গাছের ফুল, ফল পোকা দ্বারা আক্রান্ত হলে কীভাবে বুঝবে এবং তার করণীয় কী ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত চিত্রটি হলো তুলা গাছ । তুলা গাছের ফুল, ফল, পোকা দ্বারা আক্রান্ত হলে আক্রান্তজনিত লক্ষণ প্রকাশ পায় যা দেখে পোকার আক্রমণ বুঝা যায়। যেমন— ১. বোল-ওয়ার্ম পোকার কীড়া ফুল ও কচি বোল ছিদ্র করে দেয় । ফলে ফুল ও বোল ঝড়ে যায়। ২. লাল গান্ধি পোকা গাছের ফুল ও বোল হতে রস চুষে খায়। বোল ছোট হয়, আঁশ ও বীজের মান নষ্ট হয় । তুলাগাছের ফুল ও ফল সাধারণত বোলওয়ার্ম ও লাল গান্ধি পোকা দ্বারা আক্রান্ত হয়। তাই এসকল পোকা নিম্নোক্ত উপায়ে দমন করতে হবে- ১. আক্রান্ত ডগা কুঁড়ি, ফুল বা বোল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। ২. বোলওয়ার্মের কীড়া সংগ্রহ করে মারতে হবে। ৩. গান্ধি পোকার ডিমের গাদা সংগ্রহ করে নষ্ট করতে হবে। ৪. তুলা গাছ ঝাঁকুনি দিয়ে পোকা তাড়িয়ে দিতে হবে। ৫. বোলওয়ার্ড পোকার জন্য কার্বসালফান এবং লাল গান্ধি পোকার জন্য সাইপারমেথ্রিন ১.৮ মি.লি./লি. পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
চিত্র প্রদর্শিত গাছের ফুল, ফল পোকা দ্বারা আক্রান্ত হলে কীভাবে বুঝবে…
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
