জরিনা বেগমের মোরব্বা জমিলার মতো না হওয়ার কারণ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত জরিনা বেগমের তৈরিকৃত মোরব্বা জমিলা বেগমের তৈরিকৃত মোরব্বার মতো শক্ত হচ্ছে না। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- মোরব্বা তৈরির জন্য সঠিক কৌশল অবলম্বন করা জরুরি। এজন্য প্রথমে সবৃদ্ধি বা ফল কেটে প্রয়োজনীয় আকার ও আকৃতির টুকরা করে নিতে হয়। ছাল ও বীজ ফেলে দিয়ে টুকরাগুলো ধুয়ে পানিতে সিদ্ধ করতে হয়। সিদ্ধ করার পূর্বে টুকরাগুলোকে ৩% চুনের দ্রবণে কিছুক্ষণ চুবিয়ে নিতে হয়। তারপর টুকরাগুলোকে কাঁটা চামচ দিয়ে কেটে নিতে হয়। এরপর টুকরাগুলো চিনির সিরায় ভালো করে জ্বাল দিয়ে মোরব্বা তৈরি করতে হয়। এক্ষেত্রে চুনের দ্রবণে ডুবানোর ফলে মোরব্বা সহজে নরম হয় না অর্থাৎ শক্ত থাকে। উদ্দীপকের জমিলা বেগম মোরব্বা তৈরির সময় টুকরাগুলো চুনের দ্রবণে চুবিয়ে নেন । তাই তার মোরব্বা শক্ত ও দৃঢ় হয়। কিন্তু জরিনা বেগম টুকরাগুলো চুনের দ্রবণে না চুবিয়ে মোরব্বা তৈরি করেন বলে তার মোরব্বা শক্ত ও দৃঢ় না হয়ে নরম হয়ে যায়। এছাড়া মোরব্বা তৈরিতে ফলের জলীয় অংশ কমিয়ে ও চিনির পরিমাণ বাড়িয়ে সংরক্ষণ করা হয়। এই অনুপাত অনুসরণ না করে জলীয় অংশ বেশি রাখলে মোরব্বা চাহিদামাফিক হয় না।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
জরিনা বেগমের মোরব্বা জমিলার মতো না হওয়ার কারণ বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
