রনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে কোন ফসল চাষ সম্বন্ধে পরামর্শ পেয়েছিলেন এবং তার আন্তঃপরিচর্যা ব্যাখ্যা কর।
উত্তর: রনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে ডালজাতীয় ফসল চাষ সম্বন্ধে পরামর্শ পেয়েছিলেন। নিচে এর আন্তঃপরিচর্যা তুলে ধরা হলো- ডালজাতীয় ফসলগুলো রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়ার সাহায্যে প্রতি হেক্টর জমিতে ১৫০-২০০ কেজি নাইট্রোজেন সংযোজন করে। হেক্টর প্রতি ফলন ও জমির উর্বরাশক্তি বাড়ায় পাশাপাশি মনে রাখতে হবে যে, ডালফসলে উচ্চ মাত্রায় উপকরণ (সেচ, সার) ব্যবহার করলেও ফলন খুব একটা বাড়ে না। চারা বের হওয়ার ১৫ – ২০ দিন পর একবার বিশেষ প্রয়োজন হলে ২৫ ৩০ দিন পর আর একবার আগাছা পরিষ্কার করে দিলে ফলন খুব বেড়ে যায়। কিছুতেই জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হতে দেওয়া যাবে না। খরিপ-১ মৌসুমে বৃষ্টিপাত না হলে একটি সেচ দিলে ফলন ভালো হবে। সেচ দিলে চারা গজানোর পরে মালচিং করে দিতে হবে। এছাড়াও পোকা ও রোগের আক্রমণ দেখা দিলে তা দমনের ব্যবস্থা নিতে হবে।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
রনি উপসহকারী কৃষি কর্মকর্তার নিকট থেকে কোন ফসল চাষ সম্বন্ধে পরামর্শ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
