সুজন কীভাবে ঐ ফসলের চারা রোপণ করবে? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত ফসলটি হলো কমলা। সুজন যেভাবে কম ফসলের চারা রোপণ করবে তা নিচে ব্যাখ্যা করা হলো-- প্রধানত মধ্য বৈশাখ থেকে মধ্য ভাদ্র (মে হতে আগস্ট) মাসে কমলার চারা রোপণ করতে হয়। চারা লাগানোর ১২-১৫ দিন আগে চারা লাগানোর নির্ধারিত গর্তে প্রয়োজনীয় সার মাটির সাথে মিশিয়ে রাখতে। হয়। এক বছর বয়সী চারা গর্তের মাঝখানে চারার গোড়ার মাটির বল সমান গর্ত করে সোজাভাবে বসিয়ে গোড়ার মাটি চেপে হালকা সেচ দিতে হয়। কমলা গাছ বর্গাকার বা আয়তক্ষেত্রাকার পদ্ধতিতে সারি হতে সারি ৮ মিটার এবং গাছ হতে গাছ ৭ মিটার দূরত্বে রোপণ করতে হয়। চারা রোপণের জন্য ১ × ১ × ১ মিটার বা ৫০ × ৫০ × ৫০ সে.মি. আকারের গর্ত তৈরি করতে হয়। কলমের চারা রোপণের সময় জোড়া স্থানটি মাটি তল থেকে ১২-১৫ সে.মি. উপরে রাখতে হয় । যে এলাকার আবহাওয়া শুষ্ক এবং জমি কম উর্বর সেখানে ৪.৫ X ৫.০ মিটার দূরত্বে রোপণ করা উচিত। বর্গাকার বা আয়তক্ষেত্রাকার পদ্ধতি ৭× ৭ বা ৮ x ৭ মিটার দূরত্বে রোপণ করলে প্রতি হেক্টরে ২০৪ বা ১৭৮ বা ৪৪৪টি চারার প্রয়োজন হয়।
HSC কৃষিশিক্ষা ১ম পত্র Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষিশিক্ষা ১ম পত্র · Chapter 5 : মাঠ ও উদ্যান ফসল উৎপাদন · সৃজনশীল
সুজন কীভাবে ঐ ফসলের চারা রোপণ করবে? ব্যাখ্যা কর ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
