নমুনায়ন এবং অনমুনায়ন ত্রুটি কিভাবে কমানো যায়-ব্যাখ্যা কর।
উত্তর: নিম্নলিখিত উপায়ে নমুনাজ ত্রুটি কমানো যায়। ১. নমুনার আকার বৃদ্ধি করে নমুনাজ ত্রুটি কমানো যায়। ২. সঠিক নমুনায়ন পদ্ধতি ব্যবহার করে নমুনাজ ত্রুটি কমানো যায়। ৩. সঠিক নমুনাজমান পদ্ধতি ব্যবহার করে নমুনাজ ত্রুটি কমানো যায়। ৪. সঠিক প্রশ্নপত্র প্রণয়ন এবং সেই মোতাবেক তথ্য সংগ্রহ করে নমুনাজ ত্রুটি কমানো যায়। অনমুনাজ ত্রুটি নমুনা জরিপ ও শুমারি জরিপ উভয় ক্ষেত্রে বিদ্যমান। যেসব কারণে এ ত্রুটির উদ্ভব হয় সেসব কারণ প্রতিরোধ করে অনমুনাজ ত্রুটি হ্রাস করা সম্ভব। অনমুনাজ ত্রুটি কমানোর কয়েকটি উপায় নিচে বর্ণনা করা হলো- ১. সমগ্রকের সঠিক কাঠামো তৈরি করে এবং তথ্যের সঠিক একক নির্ধারণ করে এ ত্রুটি কমানো যায়। ২. তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণের সময় যথেষ্ট সতকর্তা অবলম্বন করা হলে এ ধরণের ত্রুটি কমানো যায়। ৩. সহজ, সরল ও পরোক্ষ প্রশ্নের মাধ্যমে এ ত্রুটি কমানো যায়।
HSC Statistics 2nd Paper Chapter 8: নমুনায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 2nd Paper · Chapter 8: নমুনায়ন · সৃজনশীল
নমুনায়ন এবং অনমুনায়ন ত্রুটি কিভাবে কমানো যায়-ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
