শেয়ারFacebookWhatsApp

বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের দোষ ত্রুটি আছে কি? আলোচনা কর।

উত্তর: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের অনেক দোষ-ত্রুটি আছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো: ১. ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি, ২. তথ্যের ত্রুটিপূর্ণ উপস্থাপন, ৩. তথ্যের নির্ভরযোগ্যতার অভাব, ৪. তথ্য সংগ্রহে ও উপস্থাপনায় সমন্বয়ের অভাব, ৫. রিপোর্ট প্রকাশে বিলম্ব, ৬. আধুনিক পরিসংখ্যানিক যন্ত্রপাতির অভাব, ৭. উপযুক্ত প্রশিক্ষণের অভাব, ৮. তথ্যের অপর্যাপ্ততা ইত্যাদি।

HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল

বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের দোষ ত্রুটি আছে কি? আলোচনা কর।

উদ্দীপক

বাংলাদেশের বিভিন্ন পত্র-পত্রিকা, সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা দেশের সার্বিক উন্নয়নে সমস্ত পরিসংখ্যানিক তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025

উত্তর

'BANBEISBANBEIS^{\prime} এর পূর্ণরূপ হলো, Bangladesh Bureau of Educational Information and Statistics. যার বাংলা পরিভাষা হলো বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো।

উত্তর

বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের অনেক দোষ-ত্রুটি আছে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো: ১. ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি, ২. তথ্যের ত্রুটিপূর্ণ উপস্থাপন, ৩. তথ্যের নির্ভরযোগ্যতার অভাব, ৪. তথ্য সংগ্রহে ও উপস্থাপনায় সমন্বয়ের অভাব, ৫. রিপোর্ট প্রকাশে বিলম্ব, ৬. আধুনিক পরিসংখ্যানিক যন্ত্রপাতির অভাব, ৭. উপযুক্ত প্রশিক্ষণের অভাব, ৮. তথ্যের অপর্যাপ্ততা ইত্যাদি।

উত্তর

নিচে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধিতে কতিপয় সুপারিশ পেশ করা হলো- ১. 'দক্ষ ও পরিসংখ্যানপ্রাপ্ত পরিসংখ্যানবিদদের দ্বারা অনুসন্ধান কাজ পরিচালনা করতে হবে। ২. তথ্য সংগ্রহের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি এবং বর্তমান নমুনা কাঠামো ব্যবহার করতে হবে। ৩. দক্ষ পরিসংখ্যানবিদদের সাহায্যে সঠিক নমুনায়ন পদ্ধতিতে তথ্য সংগ্রহ, উপস্থাপন ও বিশ্লেষণ করতে হবে। ৪. তথ্য সংগ্রহের পূর্বে তথ্য সংগ্রহকারীদের যথোপযুক্ত প্রশিক্ষণ দান করতে হবে। ৫. প্রয়োজনীয় পরিসংখ্যানিক গবেষণা এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি করে তথ্য উপস্থাপনার মান উন্নত করতে হবে। ৬. তথ্য সংগ্রহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যাবলির সমন্বয় সাধন করতে হবে। ৭. দক্ষ বিশেষজ্ঞ নিয়োগ করে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি আমদানি করে তথ্য উপস্থাপনার মান উন্নত করতে হবে। ৮. তথ্য সংগ্রহ, সংগৃহীত তথ্যের উপস্থাপনা, বিশেষণ ও মুদ্রণে যে অযথা বিলম্ব হয় তা দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কার্যকর করতে হবে। ৯. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে অধিক দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে অধিক শক্তিশালী করতে হবে। ১০. তথ্য সংগ্রহ ও প্রকাশনার দায়িত্ব মূলত সরকারের হলেও পরিসংখ্যানিক প্রতিষ্ঠানসমূহকে সরকারের প্রশাসনিক প্রভাবমুক্ত রাখতে হবে। উপর্যুক্ত ব্যবস্থাসমূহ গৃহীত হলে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধি পাবে।

উত্তর

বাংলাদেশে প্রকাশিত সরকারি পরিসংখ্যানের চারটি উৎসের বর্ণনা করা হলো: ১. বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হলো বাংলাদেশের সর্ববৃহৎ পরিসংখ্যানিক প্রতিষ্ঠান, যা সরকারি পরিসংখ্যান সংক্রান্ত নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মূল সংস্থা। এর প্রধান উদ্দেশ্য হলো দেশের আদমশুমারি, অর্থনৈতিক শুমারি, পশুশুমারি, কৃষিশুমারি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশ করা। প্রতিষ্ঠানটি নিজের সংগৃহীত তথ্য ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত তথ্যও প্রকাশ করে থাকে। ইহা শুমারি জরিপের পাশাপাশি বিভিন্ন বিষয়ে নমুনা জরিপও পরিচালনা করে থাকে। তাছাড়া প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন সরকারি পরিসংখ্যানের অন্যান্য উৎসের সাথে সমন্বয় সাধন করে থাকে। ২. বাংলাদেশ ব্যাংক : বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সরকারি পরিসংখ্যানের একটি অন্যতম উৎস। বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা সরবরাহ, বৈদেশিক মুদ্রার মজুত, স্বর্ণের মূল্য নির্ধারণ, বৈদেশিক ঋণ, বৈদেশিক বিনিময়, ব্যাংক ঋণ, সরকারি ঋণ, লেনদেনের ভারসাম্য ইত্যাদি বিষয়ে তথ্য সংকলন ও প্রকাশনার জন্য একটি স্বতন্ত্র পরিসংখ্যান বিভাগ ও একটি গবেষণা বিভাগ রয়েছে। এর কাজ হলো আর্থিক ও ব্যাংকিং সংক্রান্ত বিশেষ বিশেষ অবস্থার উপর গবেষণা রিপোর্ট পেশ করা। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এ বিভাগ নিয়মিতভাবে মাসিক, ত্রৈমাসিক ও বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। ৩. শিক্ষা মন্ত্রণালয়: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান প্রযুক্তি এ তিনটি বিভাগ রয়েছে। এ মন্ত্রণালয়ের অধীনে 1977 সালে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (BANBEIS) নামে একটি পূর্ণাঙ্গ শাখা গঠন করা হয়। এ সংস্থা প্রাথমিক স্তর হতে শুরু করে সকল স্তরের শিক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশ করে থাকে। এ মন্ত্রণালয়ের অধীনে শিক্ষা বোর্ডসমূহ প্রতিবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির ফলাফল প্রকাশ করে থাকে। এছাড়া প্রাথমিক শিক্ষা ও কারিগরি শিক্ষা দপ্তর নিজ নিজ ক্ষেত্রের শিক্ষা পরিসংখ্যান সংগ্রহ ও প্রকাশ করে থাকে। ৪. কৃষি মন্ত্রণালয়: কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কৃষি বিভাগ বিভিন্ন প্রকার কৃষি বিষয়ক যেমন- কৃষিজাত পণ্যের উৎপাদন, মূল্য ও বাজারজাতকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে। এ মন্ত্রণালয় কৃষিশুমারি পরিচালনা করে এবং কৃষিজাত পণ্যের চলতি পরিসংখ্যান সংগ্রহ ও প্রকাশ করে থাকে।
HSCStatistics 1st PaperChapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ধানের উৎপাদন আশানুরূপ হওয়া সত্ত্বেও বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী। খাদ্য মন্ত্রণালয় এ ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য একটি মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেয়।

Rajshahi · 2019

সরকারি পরিসংখ্যান কী?
খাদ্য সংক্রান্ত তথ্য পাওয়ার ক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরো কি একমাত্র উৎস? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে প্রাপ্ত তথ্যের সীমাবদ্ধতাগুলো লিখ।
মনিটরিং সেল কর্তৃক সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও যথার্থতা বাঁড়াতে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বায়ু দূষণে বিশ্বের এক নম্বরে ঢাকা শহর। দূষণ রোধে সরকারি, বেসরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানসমূহ তথ্য সংগ্রহ করে গবেষণার কাজ করছে।

Dhaka · 2022

প্রকাশিত পরিসংখ্যান কী?
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কি সমস্যা সমাধানের একমাত্র উৎস? ব্যাখ্যা কর।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের উৎসগুলো লিখ।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সরকারি ও বেসরকারি পরিসংখ্যান বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের দুটি গুরুত্বপূর্ণ উৎস। আমরা এই দুটি উৎস থেকে বেশিরভাগ তথ্য পেয়ে থাকি। কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের ত্রুটি লক্ষ করা যায়। যেমন- তথ্য সংগ্রহের ত্রুটি, তথ্যের অপর্যাপ্ততা, অদক্ষ তথ্য সংগ্রহকারী, রিপোর্ট প্রকাশে বিলম্ব ইত্যাদি।

Rajshahi · 2022

বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের সংজ্ঞা দাও।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর কার্যক্রম বর্ণনা কর।
উদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস দুটির মধ্যে তুলনা কর।
উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা সাধনে তোমার সুপারিশ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশ পৃথিবীর জনবহুল দেশ। জনসংখ্যা বৃদ্ধিতে বাংলাদেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। বাংলাদেশ সরকার মনে করে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধির প্রয়োজন।

Rajshahi · 2023

BBS-এর পূর্ণরূপ কী?
বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপকের আলোকে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধিতে কতিপয় সুপারিশ প্রণয়ন কর।
উদ্দীপকের আলোকে সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের মধ্যে তুলনামূলক আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পারিসংখ্যিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ ও প্রকাশ করে থাকে। একজন গবেষক বললেন যে, বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের গুণণতমান, বিশুদ্ধতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পেলেই প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধি পাবে।

Dhaka · 2023

বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান কাকে বলে?
কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্রতিষ্ঠান নয়—ব্যাখ্যা কর।
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডের বর্ণনা দাও।
গবেষকের দেওয়া বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

পরিসংখ্যান বিভাগের একজন শিক্ষার্থী সিদ্ধান্ত নিলো যে, দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সে সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করবে। এলক্ষ্যে সে BBS এবং BANBAEIS থেকেও তথ্য সংগ্রহ করেছে।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024

প্রকাশিত পরিসংখ্যান বলতে কী বুঝ?
ICCDRB বাংলাদেশের প্রকাশিত কোন পরিসংখ্যানের উৎস? ব্যাখ্যা কর।
বাংলাদেশের বেসরকারি পরিসংখ্যানের উৎসসমূহ বর্ণনা কর।
BBS এবং BANBEIS বাংলাদেশের প্রকাশিত কোন পরিসংখ্যানের উৎস? বিশদ বর্ণনা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

মনিটরিং সেল কর্তৃক সংগৃহীত তথ্যের নির্ভুলতা ও যথার্থতা বাঁড়াতে কী কী পদক্ষেপ গ্উদ্দীপকের আলোকে প্রাপ্ত তথ্যের সীমাবদ্ধতাগুলো লিখ।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম তুলনামূলক আলোচনা কর।উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানসমূহের উৎসগুলো লিখ।উদ্দীপকের আলোকে বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা সাধনে তোমার সুপারিশ করউদ্দীপকে উল্লিখিত বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের উৎস দুটির মধ্যে তুলনা কর।উদ্দীপকের আলোকে সরকারি ও বেসরকারি পরিসংখ্যানের মধ্যে তুলনামূলক আলোচনা কর।উদ্দীপকের আলোকে বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের উৎকর্ষতা বৃদ্ধিতে কতিপয় সুপারিশগবেষকের দেওয়া বক্তব্যের যথার্থতা মূল্যায়ন কর।উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডের বর্ণনা দাও।BBS এবং BANBEIS বাংলাদেশের প্রকাশিত কোন পরিসংখ্যানের উৎস? বিশদ বর্ণনা দাও।বাংলাদেশের বেসরকারি পরিসংখ্যানের উৎসসমূহ বর্ণনা কর।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।