উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহ হলো সরকারি, আধা-সরকারি ও. বেসরকারি প্রতিষ্ঠানসমূহ। নিচে এদের কর্মকাণ্ডের বর্ণনা দেওয়া হলো : বাংলাদেশের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারি পরিসংখ্যান, আধা-সরকারি পরিসংখ্যান এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বর্ণনা নিম্নরূপ : ১. সরকারি পরিসংখ্যান : যে সকল পরিসংখ্যান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান (যেমন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) বা বিভিন্ন মন্ত্রণালয়) কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে সরকারি পরিসংখ্যান বলে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানসমূহ দেশের বিভিন্ন বিষয়, যেমন- কৃষি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, আদমশুমারি ইত্যাদি ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। সরকারি প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সমস্যার তথ্য সংগ্রহ করে ও সমাধানের সুপারিশ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। ২. আধা-সরকারি পরিসংখ্যান : যে সকল পরিসংখ্যান বিভিন্ন স্বায়ত্ত- শাসিত বা আধা-সরকারি প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে আধা সরকারি পরিসংখ্যান বলে। বিভিন্ন আধা-সরকারি প্রতিষ্ঠানসমূহ যেমন- বিভিন্ন বিশ্ববিদ্যালয় সমূহ, বিভিন্ন স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে সমস্যার তথ্য সংগ্রহ করে ও সমাধানের সুপারিশ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে। ৩. বেসরকারি পরিসংখ্যান : যে সকল পরিসংখ্যান বা অন্য কোনো গবেষক বা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত হয় তাকে বেসরকারি পরিসংখ্যান বলে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন- সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD), এ. জি. ও (যেমন-ব্র্যাক, প্রশিকা), বণিক সমিতি, স্টক এক্সচেঞ্জ, বিভিন্ন ব্যাংক বা বীমা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা (যেমন- ইউনেস্কো (UNESCO), ইউনিসেফ (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), বিশ্ব ব্যাংক (WB), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ইত্যাদি বিভিন্ন বিষয়ের তথ্য সংগ্রহ করে বুলেটিন আকারে প্রকাশ করে থাকে।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানসমূহের কর্মকাণ্ডের বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর