দক্ষ জনবলের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা- ব্যাখ্যা কর।
উত্তর: দক্ষ জনবলের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা। ব্যাখ্যা: অধিকাংশ সময় সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রাথমিক তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে স্বল্প সময়ের জন্য অদক্ষ ও অপ্রশিক্ষণপ্রাপ্ত লোকদের নিয়োগ করা হয়। কোনো প্রকার প্রশিক্ষণ না নিয়েই এরা তথ্য সংগ্রহ করেন। যেমন- শুমারি জরিপে প্রাপ্ত তথ্য। বাংলাদেশে উপযুক্ত ও পর্যাপ্ত প্রশিক্ষণ দানের ব্যবস্থা না থাকায় নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করা সম্ভব হয় না। উপযুক্ত প্রশিক্ষণের অভাবে প্রতিষ্ঠানের স্থায়ী চাকরিজীবীরাও প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য সংগ্রহ করতে ব্যর্থ হয়। পরিসংখ্যানিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও প্রয়োগবিধি সম্পর্কে প্রশিক্ষণ না থাকায় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে ত্রুটি পরিলক্ষিত হয়। অতএব বলা যায়, দক্ষ জনবলের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
দক্ষ জনবলের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা- ব্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর