উদ্দীপকে উল্লিখিত 'ক' আঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' দ্বারা টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত চট্টগ্রামের পাহাড়সমূহকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ করা হলো- বাংলাদেশের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়সমূহ থাকায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করেছে। পাহাড়িয়া অঞ্চলের কারণে এ অত্তালে অনেকগুলো নদী জালের মতো বিস্তৃত। তাছাড়া পাহাড়সমূহের চারদিকে বিভিন্ন প্রজাতির গাছপালা রয়েছে। এগুলো অঞ্চলটিকে চিরসবুজ রাখতে সহায়তা করছে। পাহাড়িয়া অঞ্চলের ভেতরে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করছে। পাহাড়িয়া অঞ্চল ঢালু হওয়ায় এখানে প্রচুর বৃষ্টি হয়। যার কারণে এ অঞ্চলে চা বাগান গড়ে ওঠেছে। অন্যদিকে পাহাড়িয়া নদীর ঝর্ণাকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করা হয়েছে। এছাড়া এখানকার বনজ সম্পদ থেকে বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হচ্ছে। এখানকার উদ্ভিদ যেমন- বাঁশ কাজে লাগিয়ে কাগজ তৈরির মিল স্থাপন করা হয়েছে। সুতরাং বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত চট্টগ্রামের পাহাড়সমূহের অন্তর্গত ভূপ্রকৃতির বৈচিত্র্যময়তার কারণে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ফলে, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Statistics 1st Paper Chapter 6: সংশ্লেষণ ও নির্ভরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 6: সংশ্লেষণ ও নির্ভরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' আঞ্চলের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর