বাংলাদেশের বেসরকারি পরিসংখ্যানের উৎসসমূহ হলো নিম্নরূপ :
১. বাণিজ্যিক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান : বেশ কিছু বেসরকারি ব্যাংক। যেমন- ডাচ্ বাংলা ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক, উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি এবং কিছু বীমা কোম্পানি যেমন- জীবন বীমা, বাংলাদেশ সাধারণ বীমা, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি ও আমেরিকান লাইফ ইনসিওরেন্স কোম্পানিসমূহ তাদের দৈনন্দিন ও বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে প্রচুর তথ্য প্রকাশ করে থাকে। বীমা কোম্পানিসমূহ তাদের রিপোর্টে দুর্ঘটনা, জন্ম-মৃত্যু ইত্যাদি পরিসংখ্যান এবং ব্যাংকসমূহ বৎসরান্তে লাভ-লোকসানের পরিসংখ্যান রিপোর্ট আকারে প্রকাশ করে থাকে৷
২. আন্তর্জাতিক সংস্থা : কতকগুলো আন্তর্জাতিক সংস্থা যেমন- কৃষি ও খাদ্য সংস্থা (FAO), বিশ্ব ব্যাংক (WB), আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILÔ), আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF), জাতিসংঘ শিশু তহবিল (UNICEF), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), জাতিসংঘ বাণিজ্য সংস্থা (UNCTAD), জাতিসংঘ জনসংখ্যা কার্যক্রম (UNFPA) ইত্যাদি বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের উপর বিভিন্ন সময়ে অনুসন্ধান পরিচালনা করে এবং রিপোর্ট আকারে পরিসংখ্যান তথ্য প্রকাশ করে থাকে।
৩. অন্যান্য সংস্থা : বেশ কিছু সংখ্যক এন.জি.ও যেমন— গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা, ব্র্যাক ইত্যাদি বাংলাদেশে বিভিন্ন প্রকার জরিপ কাজ পরিচালনা করে এবং পরিসংখ্যান প্রকাশ করে থাকে। এগুলো ছাড়া বাণিজ্য সংস্থা, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, ট্রেড ইউনিয়ন বিভিন্ন প্রকার পরিসংখ্যান তথ্য প্রকাশ করে থাকে।