কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্রতিষ্ঠান নয়—ব্যাখ্যা কর।
উত্তর: কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্ৰতিষ্ঠান নয়। ব্যাখ্যা : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কৃষি পরিসংখ্যানের প্রধান উৎস। ফসল উৎপাদন, পশুসম্পদ, বনজ সম্পদ এবং মৎস্য সম্পদ সংক্রান্ত পরিসংখ্যান এর আওতাভুক্ত। এ ব্যুরোর মাধ্যমে দেশে মোট উৎপাদিত শস্যের পরিমাণ, মোট আবাদি ও অনাবাদি জমির পরিমাণ, পানিসেচ ব্যবস্থা, সারের উৎপাদন, গৃহপালিত পশু, হাঁস-মুরগির খামার, বনায়ন, মৎস্য চাষ, কৃষি পণ্যের মূল্য, কৃষি শ্রমিকের যোগান ও মজুরি ইত্যাদি বিষয়ের উপর পরিসংখ্যান তথ্য সংগ্রহ ও প্রকাশ করে থাকে। এসব পরিসংখ্যান বাংলাদেশ পরিসংখ্যান বুলেটিন, বাংলাদেশ পরিসংখ্যান বর্ষগ্রন্থ, বাংলাদেশ কৃষি বর্ষগ্রন্থ আকারে পাওয়া যায়। এছাড়া কৃষি পরিসংখ্যান সংগ্রহকারী অন্যান্য সংস্থাগুলো হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, বাংলাদেশ কৃষি পণ্য বিপণন এবং তথ্য কেন্দ্র, বন বিভাগ, প্রাণী সম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, বাংলাদেশ বন বিভাগ, শিল্পোন্নয়ন কর্পোরেশন এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, কৃষি বাজারজাতকরণ ডাইরেক্টরেট ইত্যাদি। এছাড়াও বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় কৃষি বিষয়ক তথ্য সরবরাহ করে থাকে। অতএব, বলা যায়, কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্রতিষ্ঠান নয়।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
কৃষি বিষয়ক তথ্যের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো একমাত্র প্রতিষ্ঠ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর