সঠিক তথ্যের অভাবই বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা-ব্যাখ্যা কর।
উত্তর: অনেক সময় অবৈজ্ঞানিক পদ্ধতিতে পরিসংখ্যানিক জ্ঞানহীন অদক্ষ লোক দিয়ে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্য সংগ্রাহক নমুনাজ ও অনমুনাজ বিচ্যুতির কারণ এবং পরিমাণ সম্পর্কে উদাসীন থাকেন বিধায় ভুল পদ্ধতি ও পুরাতন নমুনা কাঠামো ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন। এছাড়া অনেক তথ্য সংগ্রহকারী ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে তথ্য সংগ্রহ করেন। পরিসংখ্যানিক জ্ঞান থাকা সত্ত্বেও অলসতা ও অসততার জন্য অনেক ভুল তথ্য সংগ্রহ করে থাকেন। প্রশাসনিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রায়ই পরিসংখ্যানে প্রশিক্ষণপ্রাপ্ত লোক নিয়োগ করা হয় না; বরং অফিসের সাধারণ কর্মচারীদের দ্বারা তথ্য সংগ্রহ করা হয়। ফলে সংগৃহীত তথ্য ত্রুটিপূর্ণ হয়ে থাকে। তাই বলা যায়, সঠিক তথ্যের অভাবই বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
সঠিক তথ্যের অভাবই বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যানের বড় সীমাবদ্ধতা-ব…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর