বন্যার কারণে দ্রব্য মূল্যের পরিবর্তন কালীন সারির কোন উপাদানকে নির্দেশ করে-ব্যাখ্যা কর।
উত্তর: বন্যার কারণে দ্রব্যমূল্যের পরিবর্তন কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে। ব্যাখ্যা : কালীন সারির চলকের মান এমন কিছু কারণ দ্বারা প্রভাবিত হয় যা কোনো নিয়মের মধ্যে পরিলক্ষিত হয় না, তাই অনিয়মিত উঠানামা বা ভেদ। অর্থাৎ, আকস্মিক কোনো কারণ দ্বারা কালীন সারির মানের পরিবর্তন সাধিত হলে, তাকে অনিয়মিত উঠানামা বলে। যেমন— বন্যা, খরা, সাইক্লোন, ভূমিকম্প, রাজনৈতিক অস্থিরতা (হরতাল ও ধর্মঘট), যুদ্ধবিগ্রহ ইত্যাদির প্রভাবে কালীন সারির চলকের মানের যে আকস্মিক পরিবর্তন ঘটে তা-ই অনিয়মিত উঠানামা। অতএব, বন্যার কারণে দ্রব্যমূল্যের পরিবর্তন কালীন সারির অনিয়মিত উঠানামা উপাদানকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
বন্যার কারণে দ্রব্য মূল্যের পরিবর্তন কালীন সারির কোন উপাদানকে নির্দ…
উদ্দীপক

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
১ম অংশের সালের গড়
২য় অংশের সালের গড়
এখন, ছক কাজগের X অক্ষে বছর (t) এবং Y অক্ষে বিক্রয় (y) এর মান বসিয়ে মূল বা প্রদত্ত তথ্যের রেখা পাওয়া যায়। অতঃপর দুই অংশের সময়ের গড় মানের বিপরীতে চলকের গড় মানের জন্য দুটি বিন্দু পাওয়া যাবে। বিন্দু দুটিকে সরলরেখার সাহায্যে যুক্ত করলে সাধারণ ধারা বা প্রবণতা রেখা পাওয়া যায়.। নিচে চিত্রের সাহায্যে দেখখানো হলো।
মন্তব্য : ছক কাগজের অঙ্কিত সাধারণ ধারা রেখাটি লক্ষ করলে দেখা যায় যে, বিক্রয়ের পরিমাণের মধ্যে উর্ধ্বমুখী সাধারণ ধারা বিদ্যমান।