বাংলাদেশ পুশিল তাদের কাজের জন্য কোন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে? ব্যাখ্যা কর।
উত্তর: বাংলাদেশ পুলিশ তাদের কাজের জন্য সরকারি পরিসংখ্যান ব্যবহার করে থাকেন। বাংলাদেশের সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ যেমন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইত্যাদি কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত তথ্যই সরকারি পরিসংখ্যান। অর্থাৎ যেসব পরিসাংখ্যিক তথ্য সরকারের বিভিন্ন বিভাগ বা সংস্থা জনসাধারণের প্রয়োজনে বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে তাদেরকে সরকারি পরিসংখ্যান বলে। বাংলাদেশের পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেস্থ একটি সরকারি প্রতিষ্ঠান। বাংলাদেশের পুলিশি কার্যক্রম বাস্তবায়ন ও সহজীকরণের জন্য পরিসংখ্যানিক তথ্য অত্যন্ত জরুরী। আর তারা এসব জরুরী তথ্য বিভিন্ন সরকারি সংস্থা রা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করে থাকে। অতএব, বাংলাদেশে পুলিশ তাদের কাজের জন্য সরকারি পরিসংখ্যান ব্যবহার করে থাকেন।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
বাংলাদেশ পুশিল তাদের কাজের জন্য কোন ধরনের পরিসংখ্যান ব্যবহার করে? ব…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর