উদ্দীপকের আলোকে উল্লিখিত তথ্য কোন ধরনের পরিসংখ্যা নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত তথ্য সরকারি পরিসংখ্যান নির্দেশ করে। যেসব পরিসাংখ্যিক তথ্য সরকারের বিভিন্ন বিভাগ বা ব্যক্তি জনসাধারণর প্রয়োজনে বিভিন্ন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের মাধ্যমে সংগ্রহ, সংকলন ও প্রকাশ করে থাকে, তাদেরকে সরকারি পরিসংখ্যান বলে। অর্থাৎ, বাংলাদেশের সরকারি সংস্থা বা প্রতিষ্ঠানসমূহ যেমন-বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ইত্যাদি কর্তৃক সংগৃহীত, সংকলিত ও প্রকাশিত তথ্যই সরকারি পরিসংখ্যান। উদ্দীপকের বাংলাদেশের একজন কৃষি কর্মকর্তা একজন সরকারি কর্মচারী। একজন সরকারি কৃষি কর্মকর্তা দেশের উন্নয়নের জন্য বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান 'থেকে তথ্য সংগ্রহ করে গবেষণার ফলাফল প্রকাশ করে থাকেন। যেহেতু কৃষি কর্মকর্তা দেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে থাকেন তাই এটি একটি সরকারি পরিসংখ্যান। অতএব, বলা যায়, উদ্দীপকের আলোকে উল্লিখিত তথ্য সরকারি পরিসংখ্যানকে নির্দেশ করে।
HSC Statistics 1st Paper Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Statistics 1st Paper · Chapter 8: বাংলাদেশের প্রকাশিত পরিসংখ্যান · সৃজনশীল
উদ্দীপকের আলোকে উল্লিখিত তথ্য কোন ধরনের পরিসংখ্যা নির্দেশ করে? ব্যা…
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর