Y বিশিষ্ট উদ্ভিদের কান্ডের সাথে একটি ভুট্টার কান্ডের অন্তর্গঠনের কী ধরনের ভিন্নতা দেখা যায়?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'Y [গণিত] উদ্ভিদটি হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের সাথে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের (ভুট্টা কাণ্ড) অন্তর্গঠনে ভিন্নতা দেখা যায়। নিচে তা উল্লেখ করা হলো- ১. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে বহুকোষী কান্ডরোম থাকে। অপরদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডে কান্ডরোম সাধারণত অনুপস্থিত। ২. দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড অধঃত্বক সাধারণত কোলেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কান্ডে অধঃত্বক সাধারণত স্কেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ৩. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের কর্টেক্সকে বহি:স্টিলীয় অঞ্চল এবং অন্তঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায়। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের কর্টেক্সকে বহিঃস্টিলীয় ও অন্তঃস্টিলীয় অঞ্চলে ভাগ করা যায় না। ৪. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডে পরিচক্র আছে। কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কান্ডে পরিচক্র নেই। ৫. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের বহিঃস্টিলীয় কর্টেক্সকে আবার অধঃত্বক, সাধারণ কর্টেক্স ও অন্তঃত্বকে ভাগ করা যায়। অন্যদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের অধঃত্বকের নিচ হতে কেন্দ্র পর্যন্ত কর্টেক্স বিদ্যমান। একে সাধারণ কর্টেক্স ও অন্তঃত্বকে ভাগ করা যায় না। ৬. দ্বিবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল বলয়াকারে সাজানো। অপরদিকে একবীজপত্রী উদ্ভিদের কান্ডের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে ছড়ানো।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
Y বিশিষ্ট উদ্ভিদের কান্ডের সাথে একটি ভুট্টার কান্ডের অন্তর্গঠনের কী…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদউত্তর