উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: এন্ডোডার্মিস ( [গণিত] ) বা অন্তঃত্বক: কর্টেক্সের একেবারে ভেতরের দিকে অবস্থিত স্তরটি এন্ডোডার্মিস। এটি স্টিলীকে কর্টেক্স থেকে পৃথক করে রাখে। এন্ডোডার্মিস একটি মাত্র কোষস্তরে গঠিত। কোষগুলো পিপাকৃতির, ঘনসন্নিবিষ্ট এবং আন্তঃকোষীয় ফাঁকবিহীন। মূলের অন্তঃত্বকীয় কোষের প্রস্থ ও পার্শ্বপ্রাচীর সুবেরিন ও লিগনিনযুক্ত হয়ে সরু ফিতার মতো বেষ্টনির সৃষ্টি করে। আবিষ্কারক বিজ্ঞানী ক্যাসপেরি [গণিত] -এর নামানুসারে একে ক্যাসপেরিয়ান ফিতা বা স্ট্রিপ [গণিত] বলে। কিন্তু অন্তঃত্বকের যেসব কোষগুলোর প্রাচীর পাতলা থাকে তাদের পারণ কোষ [গণিত] বলে। দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তঃত্বকীয় কোষে এ ফিতা না থাকায় এবং কোষগুলোতে প্রচুর শ্বেতসার দানা সঞ্চিত থাকায় একে এন্ডোডার্মিস না বলে স্টার্চ সীথ [গণিত] বলে ।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
উদ্দীপকের আলোকেপ্রশ্নের উত্তর দাও: শিক্ষক ক্লাসে গ্রাউন্ড টিস্যুতন্ত্রের বহিঃস্টিলীয় অঞ্চলের ভিতরের স্তর নিয়ে আলোচনা করছিলেন যা অন্তঃস্টিলীয় অঞ্চলকে ঘিরে রাখে। উদ্দীপকে বর্ণিত স্তরের ক্ষেত্রে প্রযোজ্য – i. দ্বিবীজপত্রী কাণ্ডে একে স্টার্চ আবরণ বলে ii. মূলের এ স্তরে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে iii. প্যাসেজ কোষ থাকে নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর