HSCBiology 1st Paperসৃজনশীল
উদ্দীপক

Dinajpur · 2017
ক
স্টিলি কী?
উত্তর
পেরিসাইকল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার বান্ডলসহ কেন্দ্র পর্যন্ত অংশই হলো স্টিলি।
খ
স্পাইকলেট বলতে কী বোঝায়?
উত্তর
Poaceae গোত্রের উদ্ভিদ যেমন- ধান, গম, ঘাস ইত্যাদি উদ্ভিদে সংক্ষিপ্ত মঞ্জরীদণ্ড এবং বিশেষ ধরনের অপুষ্পক ও সপুষ্পক মঞ্জরীপত্র বিশিষ্ট যে পুষ্পবিন্যাস দেখা যায় তাকে স্পাইকলেট বলে। স্পাইকলেট পুষ্পবিন্যাসে মঞ্জরীদণ্ডের গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্পক ঘুম, উপরে একটি সপুষ্পক ঘুম বা লেমা থাকে।
গ
উদ্দীপকের ' অংশধারী উদ্ভিদের গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো।
উত্তর
উদ্দীপকে উল্লিখিত ' অংশটি হলো পালকের ন্যায় গর্ভমুণ্ড। এ ধরনের গর্ভমুণ্ড একবীজপত্রী উদ্ভিদ তথা Poaceae গোত্রে দেখা যায়। নিচে Poaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখা হলো-
i. কাণ্ড সাধারণত নলাকার, মধ্যপর্ব ফাঁপা।
ii. পাতা লিগিউলবিশিষ্ট।
iii. পুষ্পবিন্যাস স্পাইকলেট।
iv. পরাগধানী সর্বমুখ।
V. গর্ভমুণ্ড পালকের ন্যায়।
vi. অমরাবিন্যাস মূলীয়।
vii. ফল ক্যারিওপসিস।
ঘ
উদ্দীপকের চিত্রের উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনে পার্থক্য বিদ্যমান- বিশ্লেষণ করো।
উত্তর
উদ্দীপকে উল্লিখিত চিত্রের অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের মূল ও কাণ্ডের অন্তর্গঠনে অনেক পার্থক্য বিদ্যমান। নিম্নে তা বিশ্লেষণ করা হলো-
একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনে দেখা যায়, এর ত্বকে কিউটিকল অনুপস্থিত, এতে এককোষী রোম আছে। অধঃত্বক নেই। এর ভাস্কুলার বান্ডল অরীয় এবং একান্তরভাবে সজ্জিত। মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে অবস্থিত। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয় এর অধিক। অপরদিকে, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনে দেখা যায়, এর বহিঃত্বকে কিউটিকল উপস্থিত, সাধারণত কান্ডরোম অনুপস্থিত। অধঃত্বক আছে এবং সাধারণত স্ক্লেরেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডলগুলো সংযুক্ত সমপার্শ্বীয় ও বদ্ধ এবং গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে। মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে অবস্থিত। জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ৩-৪টি।
সম্পূর্ণ প্রশ্ন দেখো


