কান্ডের ক্ষেত্রে উদ্দীপকের A এর বিভিন্ন প্রকার ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] হলো সংযুক্ত ভাস্কুলার বান্ডল। নিচে এর চিত্রসহ শ্রেণিবিন্যাস ব্যাখ্যা করা হলো- জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর একই গুচ্ছে যুক্তভাবে অবস্থান করলে তাকে সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলে। ফ্লোয়েমের সংখ্যা ও অবস্থানের উপর নির্ভর করে সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে; যথা: (i) সমপার্শ্বীয় এবং (ii) সমদ্বিপার্শ্বীয় (i) সমপার্শ্বীয়: জাইলেম ও ফ্লোয়েম টিস্যু একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করলে তাকে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। পুষ্পক উদ্ভিদের কাণ্ডে এটি দেখা যায়।এই ভাস্কুলার বান্ডলকে আবার দু'ভাগে ভাগ করা হয়েছে। (A) মুক্ত সমপার্শ্বীয়: জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকলে তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন—দ্বিবীজপত্রী উদ্ভিদও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড। [চিত্র] (B) বদ্ধ সমপার্শ্বীয় : জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন-একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল । [চিত্র] (ii) সমদ্বিপার্শ্বীয় : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। [চিত্র]
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
কান্ডের ক্ষেত্রে উদ্দীপকের A এর বিভিন্ন প্রকার ব্যাখ্যা কর।
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর
(B) বদ্ধ সমপার্শ্বীয় : জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন-একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল ।
(ii) সমদ্বিপার্শ্বীয় : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত।

উত্তর