উদ্দীপকের A এবং B উদ্ভিদের যে যে অংশ বিদ্যমান তাদের অন্তর্গঠনগত বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র A এবং চিত্র-B দ্বারা যথাক্রমে উদ্ভিদের কান্ড ও মূলকে বুঝানো হয়েছে। নিচের মূল এবং কান্ডের অন্তর্গঠনগত বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- মূল কান্ড ১. মূলত্বকের বাইরে কিউটিকল থাকে না। ১. কান্ড ত্বকের বাইরে কিউটিকল থাকে। ২. মূলরোম সর্বদাই এককোষী হয়। ২. কান্ডরোম সাধারণত বহুকোষী হয়। ৩. মূলত্বকে সাধারণত পত্ররন্ধ্র থাকে না। ৩. কাণ্ডত্বকে সাধারণত পত্ররন্দ্র থাকে। ৪. মূলের কর্টেক্স তুলনামূলকভাবে বড়। ৪. কান্ডের কর্টেক্স অপেক্ষাকৃত ছোট। ৫. মূলে অধঃত্বক অনুপস্থিত। ৫. কান্ডে অধ: ত্বক উপস্থিত। ৬. মূলে অন্তঃত্বক বিদ্যমান এবং বৃত্তাকার। কোষের পার্শ্বপ্রাচীর স্থূল। ৬. কাণ্ডে অন্ত:ত্বক থাকলেও সাধারণত ঢেউ খেলানো (একবীজপত্রী উদ্ভিদ কান্ডে অনুপস্থিত)। কোষের পার্শ্বপ্রাচীর স্থূল নয়। ৭. মূলের ভাস্কুলার বান্ডল সব সময়ই অরীয়। ৭. কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সমপার্শ্বীয় অথবা সমদ্বিপার্শ্বীয়। ৮. মেটাজাইলেম কেন্দ্রের দিকে এবং প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে। অর্থাৎ জাইলেম এক্সার্ক। ৮. মেটাজাইলেম পরিধির দিকে এবং প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে থাকে। অর্থাৎ জাইলেম এন্ডার্ক। ৯. মূলে পরিচক্র সর্বদাই উপস্থিত এবং একস্তর বিশিষ্ট। ৯. কাণ্ডে পরিচক্র বহুস্তরবিশিষ্ট (দ্বিবীজপত্রী) অথবা অনুপস্থিত (একবীজপত্রী)।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের A এবং B উদ্ভিদের যে যে অংশ বিদ্যমান তাদের অন্তর্গঠনগত বৈস…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর

উত্তর
(B) বদ্ধ সমপার্শ্বীয় : জাইলেম ও ফ্লোয়েমের মধ্যখানে ক্যাম্বিয়াম না থাকলে তাকে বন্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে; যেমন-একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল ।
(ii) সমদ্বিপার্শ্বীয় : যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার ওপর ও নিচ উভয় পাশে ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত।

উত্তর