উদ্দীপকের চিত্রের ক ও খ অংশের টিস্যুগুলোর কাজ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্রের 'ক' ও 'খ' দ্বারা যথাক্রমে ফ্লোয়েম ও জাইলেম টিস্যুকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুকে একত্রে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যুও বলা হয়। নিচে জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর কাজগুলো বিশ্লেষণ করা হলো- জাইলেম টিস্যুর কাজ: জাইলেম টিস্যু পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণ মূল হতে পাতা, ও অন্যান্য অংশে পরিবহন করে। তাছাড়া জাইলেম টিস্যু উদ্ভিদদেহকে দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ সঞ্চয় করে থাকে। উদ্ভিদে যান্ত্রিক শক্তি প্রদান করে। ফ্লোয়েম টিস্যুর কাজ: ফ্লোয়েম টিস্যু উদ্ভিদের পাতায় তৈরিকৃত খাদ্য দেহের সর্বত্র পরিবহন করতে থাকে। এটি উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে থাকে। তাছাড়া ফ্লোয়েম টিস্যু খাদ্য সঞ্চয় করে রাখে।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের চিত্রের ক ও খ অংশের টিস্যুগুলোর কাজ বিশ্লেষণ কর।
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
যে ভাস্কুলার বান্ডলের মাঝখানে জাইলেম এবং তার উপর ও নিচে উভয় পাশে দু'খন্ড ফ্লোয়েম টিস্যু থাকে তাকে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল বলে। সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেমের উভয় পাশেই ক্যাম্বিয়াম থাকে, তাই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল সব সময়ই মুক্ত। জাইলেমের বাইরের দিকের (পরিধির দিকের) ফ্লোয়েমকে বহিঃফ্লোয়েম এবং ভিতরের দিকের (কেন্দ্রের দিকের) ফ্লোয়েমকে অন্তঃফ্লোয়েম বলে। লাউ, কুমড়া, শশা, ইত্যাদি উদ্ভিদের কান্ডে সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকে। এদের গৌণ বৃদ্ধি ঘটে।
সমপার্শ্বীয় টিস্যুগুলোর অনুক্রম দেখানো হলো-
বহিঃফ্লোয়েম → বহিঃক্যাম্বিয়াম → জাইলেম → অন্তঃক্যাম্বিয়াম → অন্তঃফ্লোয়েম।উত্তর