উদ্দীপকের গ্রুপ Q এবং R এর অবস্থান ও গঠন উদ্ভিদভেদে ও উদ্ভিদের অঙ্গভেদে ভিন্ন- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত "Q" এবং "R" দ্বারা যথাক্রমে জাইলেম ও ফ্লোয়েমকে বুঝানো হয়েছে। জাইলেম ও ফ্লোয়েমকে একত্রে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যুতন্ত্র বলা হয়। জাইলেম ও ফ্লোয়েম টিস্যুর তুলনামূলক অবস্থান ও গঠন উদ্ভিদভেদ ও উদ্ভিদের অঙ্গভেদে বিভিন্ন। নিচে তা ব্যখ্যা করা হলো- ১. দ্বিবীজপত্রী এবং নগ্নবীজী উদ্ভিদের কান্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে এবং এদের মাঝখানে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় মুক্ত সমপার্শ্বীয়। ২. একবীজপত্রী উদ্ভিদের (ভুট্টা, কচু ইত্যাদি) কান্ডে জাইলেম ও ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর যুক্ত অবস্থায় থাকে, তবে এদের মাঝে কোনো ক্যাম্বিয়াম থাকে না। এ ধরনের গঠনকে বলা হয় বদ্ধ সমপার্শ্বীয়। অনেক সময় দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডে (লাউ, কুমড়া) জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম অবস্থান করে এবং জাইলেমের উভয় পার্শ্বে জাইলেম ও ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়াম দেখা যায়। এ ধরনের গঠনকে বলা হয় সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। কুমড়া কান্ডে এ ধরনের গঠন দেখা যায়। ৩. টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ (Pteris, Selaginella, Lycopodium) কাণ্ডে কখনও জাইলেমকে ঘিরে ফ্লোয়েম, আবার কখনও একবীজপত্রী উদ্ভিদ (Dracaena, Yucca) কান্ডে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম অবস্থান করে। ৪. একবীজপত্রী উদ্ভিদকাণ্ডে জাইলেম ফ্লোয়েমের গুচ্ছ বিক্ষিপ্তভাবে অবস্থান করে, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ কান্ডে এরা বৃত্তাকারে অবস্থান করে। ৫. সপুষ্পক উদ্ভিদের মূলে জাইলেম ও ফ্লোয়েম একত্রে বান্ডল গঠন না করে পৃথক পৃথকভাবে সজ্জিত থাকে। এ ধরনের গঠনকে অরীয় প্রকৃতির গঠন বলে। উপর্যুক্ত বিশ্লেষণমূলক আলোচনা থেকে সহজেই বোঝা যায়, জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন উদ্ভিদের অঙ্গভেদে (যেমন- মূল ও কাণ্ড) ভিন্ন।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · সৃজনশীল
উদ্দীপকের গ্রুপ Q এবং R এর অবস্থান ও গঠন উদ্ভিদভেদে ও উদ্ভিদের অঙ্গ…
উদ্দীপক

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর